বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে শশুরবাড়ী বেড়াতে এসে স্থানীয় নদীতে ডুবে মারা গেছে বাসাইল পৌরসভার পূর্বপাড়ার সানোয়ার হোসেনের বড় জামাতা ফজলু মিয়া (২৫) ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শশুর বাড়ির পূর্বপার্শ্বে মরাগাঙ্গী নদীতে ছোট শালীকা স্বর্ণাকে (১০) নিয়ে গোসল করতে যায়। কিছুসময় পর সাতাঁর না জানা ফজলু মিয়া নদীর ¯্রােতের মাঝে পড়ে ডুবে যায়। স্বার্নার চিৎকারে স্থানীয় লোকজন ফজলুকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। পরে ডুবুরী এসে রাত সাড়ে ৯ টার দিকে ফজলুর মৃত দেহ উদ্ধার করে। এসময় নিহতের বাবা,মামা, বাসাইল পৌর মেয়র মো. মজিবর রহমানসহ স্থানীয় শতাধিক লোক উপস্থিত ছিল। মোবাইল ফোনে নিহতের বাবা মনসুর আলীর সাথে কথা হলে তিনি জানান, আমার উপস্থিতিতে ডুবুরীরা লাশ নদী থেকে উদ্ধার করেছে। তাই আমি এটাকে দূর্ঘটনাই মনে করি। আল্লাহ হয়তো আমার ছেলের মরণ এভাবেই লিখেছিলো। নিহত ফজলু মিয়া ঘাটাইল উপজেলার ফপিনপুর আশিরা চালার মনসুর আলীর ছেলে।
এ ব্যাপারে বাসাইল থানার এ এস আই মো. মুরাদ হোসেন জানান, নদীতে ডুবে যাওয়া ফজলু মিয়াকে স্থানীয়রা অনেক খোজাখুজি করেও না পেলে পরে ময়মনসিংহ থেকে ডুবুরী এনে রাতে তার মৃত দেহ উদ্ধার করা হয়।




