কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে সালিশের মধ্যে প্রতিপক্ষের আঘাতে সহর আলী (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
সহর আলীর বাড়ি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাওঁ গ্রামে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাওঁ গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মোজাম্মেল ইসলাম, শরিফ উদ্দিন পক্ষের লোকজন ও সহর আলীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সহর আলীকে আঘাত করলে ঘটনাস্থলেই সহর আলীর মৃত্যু হয়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা এ ঘটনা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কটিয়াদীতে দু ‘দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩২
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের বীরনোয়াকান্দি ও পার্শ্ববর্তী জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামের দুদল গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে এক অভিযান চালিয়ে দুই গ্রামের ৩২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদেরকে পুলিশ কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে আলামিন (৪২) ছালা উদ্দিন (২৪) শাহাব উদ্দিন (৪০) ফুরকান (৩৬) আবুল বাশার (২০) বিজয় শাহা (২২) রজব আলী (৩৫) নাছির উদ্দিন (৪০) আজিজুল হক (২৫) নজরুল ইসলাম (৩৫) মানিক (২৬) ইকবাল (২২) সেলিম (২০) আমির উদ্দিন (৩৫) মোঃ মল্লিক (২০) শামসুল হক (২০) নজরুল (১৮) রফিকুল ইসলাম (১৮) আলমগীর (২০) মনির (১৮) আলা উদ্দিন (৩০) আবুল কালাম (৩৫) ছিদ্দিকুর রহমান (৫৫) কাজল (৪০) সুমন (২০) আক্কাছ মিয়া (৪৫) আব্দুল মন্নাছ (৫২) নয়ন মিয়া (১৮) স্বপন মিয়া (২৪) সজিব (২০) ইছরাইল (২২) ও আনার মিয়া (২০)। গত মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপি দুদল গ্রাবাসীর মধ্যে দফায় দফায় ব্যাপক সংর্ঘর্ষ হয়। এতে ৬০ জন আহত হয়, এদের মধ্যে পুলিশ সহ ৪ জন গুলিবিদ্ধ। ৪৫ টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার রাত ৮ টায় কটিয়াদী মডেল থানা মিলনায়তনে সংঘর্ষের বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় । সভায় কটিয়াদী উপজেলা সহ দুই গ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ ওয়াহাব আইন উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম,পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারুল হক,ওসি হেদায়েতুল ইসলাম ভুঁইয়া,জাতীয় পার্টির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু,বণিক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাষ্টার, হাবিবুর রহমান রুস্তম, আঃ ছোবহান এ সময় কটিয়াদী রিপোর্টর্স ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভা হতে আর কোন সংঘর্ষ ঘটার বিষয়ে উপস্থিত সকলে দৃড় প্রত্বয় ব্যক্ত করেন। কয়েকদিনের মধ্যে ক্ষতি গ্রস্থদের ক্ষতির পরিমাণ নির্ধারন করা এবং আহতদের চিকিৎসা করার প্রয়োজনীয় ব্যয় মিটানোর সিদ্ধান্ত গৃহিত হয়। বৃহস্পতিবার রাতে পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে বীরনোয়াকান্দি ও চরনোয়কান্দি গ্রামে দুটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করে। বৃহস্পতিবার রাতে কতিপয় দুর্বৃত্ত ডিবি পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। শুক্রবার এএসপি সার্কেল আনোয়ারুল হক ও কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম ভঁইয়া ঘটনাস্থল বেশ কয়েক বার পরিদর্শন করেন। গ্রেফতারের পর এলাকায় শান্তি বিরাজ করছে।

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধি কিশোর নিহত
কিশোরগঞ্জের কটিয়াদী মঠখোলা সড়কে উপজেলার বেতাল নামক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতনামা যানবাহনের চাপা পড়ে প্রতিবন্ধি ইলু মিয়া (১৭) ঘটনাস্থলে প্রাণ হারায়। রাতে রাস্তায় টহল রত পুলিশ মৃত দেহটি পরে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। ইলু মিয়া কটিয়াদী পৌর সদরের পুর্বপাড়া গ্রামের আওয়াল মিয়ার পুত্র। দুর্ঘটনার পর গাড়িসহ চালক পালিয়ে যায়। এ ঘটনায় কটিয়াদী থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়।
পাকুন্দিয়ায় স্কুল শিক্ষক অপহরণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল শিক্ষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে। অপহৃত ব্যক্তির নাম নূরুল আফছার শহিদ (৪০)। তিনি উপজেলার হাজী মাছিম উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক নুরুল আফছার পাকুন্দিয়া পৌরসভায় পাইক লক্ষীয়ার ভাড়া বাসায় থেকে বৃহস্পতিবার সকালে বের হন। সন্ধার পরও তিনি বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয়-স্বজনরা। পরে বৃহস্পতিবার রাতেই প্রধান শিক্ষক তার বড় ভাইয়ের মুঠোফোনে জানান তাকে অপহরণ করা হয়েছে। তবে তিনি কোথায় আছেন তা বলতে পারেননি। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় প্রধান শিক্ষকের বড় ভাই নূর মোহাম্মদ আসাদ বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন।




