পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৩৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী- কাম – নৈশ কাম প্রহরী নিয়োগ গত ৮ জুন অজ্ঞাত কারনে লাল ফিতায় বন্দি হয়ে আছে । যার জট আজও খোলেনি।
জানা গেছে, ২য় পর্যায়ে উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসের উশিঅ/পীর/রং/২০১৩/৬৬১ স্মারকে অনন্তরামপুর, খালিশা মিশন, বেহবতপুর, চেতনাপাড়া, ভেন্ডাবাড়ি ২নং, সাহাপাড়া হাজিপুর, শোলাগাড়ি, কুমেদপুর, দিগদুয়ারী, বগেরবাড়ি, খেতাবেরপাড়া, জাফরপাড়া, বড়ফলিয়া, মোনাইল দুর্গাপুর, কাঞ্চনগাড়ী, দুধিয়াবাড়ি, বড় আলমপুর, রাজারামপুর, ফতেপুর, ধনশালা, দ্বাড়িকামারি, মহাদিপুর, কাশিমপুর, চককরিম, পার্বতীপুর, ঘোনাপাড়া, দশমৌজা, পানবাজার, রওশনপুর, মাদারপুর, ঘোলা, জামদানি, কাটাদুয়ার, গোবিন্দপাড়া, কৃষ্ণপুর, শ্রীরামপুর, ছোটকুয়া, টুকনিপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। উপজেলার ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন পদে ওই সব ব্যক্তির চাকরী হলে এই এলাকার ৩৭ জন বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেন। অপরদিকে ওই ৩৭টি নৈশ্য-কাম-প্রহরী পদে নিয়োগ না হওয়ায় পরবর্তী অর্থ বছরে আর কোন নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না। দীর্ঘ ৪/৫ মাস যাবৎ এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়ায় জনমনে প্রশ্ন জেগেছে কি কারনে,কার স্বার্থে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। উপজেলার জনৈক শিক্ষক নেতা বলেন- আমি অত্যন্ত দৃঢুতার সাথে অনুরোধ করেছি বর্তমান উপজেলা শিক্ষা অফিসারের নিকট যাতে নিয়োগ প্রক্রিয়াটি অচিরেই সম্পন্ন করা হয়। একটি বিদ্যালয়ে পিয়নের যে কত প্রয়োজন তা ভাষায় প্রকাশ করা যাবে না। শিক্ষক সংকট হলে বিদ্যালয় পরিচালনা করা যেমন কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট যদি বিদ্যালয়ে পিয়ন না থাকে। এ ব্যাপারে সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল বলেন- আমার উপজেলা পরিষদ থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কোন বাঁধা নিষেধ নেই। আমি চাই উপজেলার ৩৭ জন বেকারের চাকরী হোক পুনরায় পরবর্তী অর্থ বছরের নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হোক। দলীয় রেশারেশির কারনে নিয়োগে ঝামেলা মনে করায় জাতীয় সংসদ সদস্য মৌখিকভাবে নিয়োগ প্রক্রিয়াটি স্থগীত করেছেন। আমি তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভবত: তিনি দেশের বাহিরে ছিলেন সে কারনে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরকারের নিয়োগের পরিপত্র অনুযায়ী খুব শিঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরী বলে আমি মনে করি। তাছাড়া পরবর্তি নিয়োগও বন্ধ হয়ে যাবে। দেশের অন্যান্য সব উপজেলায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছি বলে আমি শুনেছি। অপরদিকে উপজেলা শিক্ষা অফিসার হেমায়েত আলী শাহ বলেন- আমি কিছুদিন পূর্বে এই উপজেলায় যোগদান করেছি। আমি শুনেছি বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ নিয়ে ঝামেলা হবার কারনে মাননীয় স্পিকার ও জাতীয় সংসদ সদস্য মহোদয় নিয়োগ প্রক্রিয়াটি আপাতত: বন্ধ করে রেখেছেন। তিনি চলতি মাসে পীরগঞ্জে আসার কথা রয়েছে, তিনি আসলে আমি তার সাথে পরামর্শক্রমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করব। খুব শিঘ্রই এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।




