ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনা জজ কোর্টের অপহৃত আইনজীবিকে আজ সকালে বগুড়া জেলার নন্দিগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দুপুরে আইনজীবিকে সুকৌশলে ডেকে নিয়ে যায় অপহরকারীরা। রাতে অপহৃত আইনজীবির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করেন। অপহৃতার পরিবার পাবনা সদর থানায় বিষয়টি অবহিত করলে, প্রযুক্তির সর্বোচ্চ পন্থা অবলম্বন করে অপহরনকারীদের স্থান চিহিৃত করা হয়। পাবনা সদর থানার পুলিশ সার্কেল মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে ডিবি ও পুলিশের একটি অভিযান দল বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার ডালিয়াপুর গ্রাম থেকে অপহৃত আইনজীবিকে উদ্ধার করেন। অপহৃত আইনজীবি এ্যাডভোকেট মোঃ শামসুজ্জোহা জামি (৫০) পাবনা ঈশ্বরদী উপজেলার পাকশি রূপপুর গ্রামের বাসিন্দা। পাবনা পুলিশ সুপার আরো জানান, গত ৫/৬ মাস পুর্বে অপহরনকারীরা আইনজীবির সাথে মোবাইলে দুলা ভাই সম্পর্ক গড়ে তুলে। এর পর গত বৃহস্পতিবার অপহরনকারীর চক্রের প্রধান রাসেল ওরফে আব্দুস সাত্তার তার বোনের বিয়ের কথা বলে আইনজীবিকে বগুড়ায় নিয়ে যায়। এক পর্যায়ে অপহৃতার পরিবারের কাছে মুক্তিপন দাবী করেন। উল্লেখ্য একই স্থান থেকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা থেকে অপহৃত ইব্রাহিম সেখ (৪০) নামে আরেকজনকে উদ্ধার করে পাবনা থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়।




