ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুর উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৩:১০ অপরাহ্ণ
দৌলতপুর উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, মুখে নয় এ সরকার তা কাজে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী এমপি। গত ৩ অক্টোবর দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে দৌলতপুর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে কৃষককে সার নয় সারের বদলে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষককে সারের জন্য সিরিয়াল দিতে হয় না, সারই কৃষেকর পেছনে দৌঁড়ায়। দেশের কৃষক বাংলাদেশ উন্নয়নের সোনার চাবিকাঠি। এই কৃষকেরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অগ্রণি ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, কুষ্টিয়া জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু হানেফ, সাধারন সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আবু, সাংগঠনিক সম্পাদক ও কৃষক নেতা গীতিকার আজব আলী, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মহন। সভা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম কবিরাজ। সম্মেলন শেষে ডাঃ শরিফ উদ্দিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল বাকীকে সাধারন সম্পাদক করে ৭১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো সহ-সভাপতি মামুন কবিরাজ, আশরাফুল আমীন ও সেলিনা নাসরীন, যুগ্ম সম্পাদক তছলিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু ও মহিলা সম্পাদক শেফালী খাতুন।

Need Ads