ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনসম্পৃক্ততাহীন আন্দোলন ফলপ্রসূ হবে না : ঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৩:১৬ অপরাহ্ণ

Thakurgaon Home Minister news 11-10-14 3ঠাকুরগাঁও প্রতিনিধি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ বছরের জন্য সংসদ নির্বাচিত হয়েছে। ৫ বছরই এ সরকার দেশ শাসন করবে। ১১ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও সার্কিট হাউস মিলনায়তনে জেলা আইন শৃংখলা সম্পর্কিত উর্ধবতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার আগে একান্ত আলাপে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কোন সম্পৃক্ততা না থাকায় সেটা কোন ফলাফল দেবে না। তবে তার পরেও তারা যদি বিশৃঙ্খলা করে মানুষ হত্যা করে, জ্বালাও-পোড়াও করে তাহলে আইন-শৃংখলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে।
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে প্রতিমন্ত্রী আরও বলেন, আগের চেয়ে দেশে হত্যাসহ সব ধরনের অপরাধ কমে এসেছে। সীমান্তে হত্যাকান্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএসএফ হত্যা এড়াতে এখন রাবার বুলেট ব্যবহার করছে। ফলে সীমান্তে হত্যাকন্ড হ্রাস পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম,সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস,রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি হুমায়ুন কবির,বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্ণেল আকরাম হোসেন ,পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধূরী প্রমুখ।
এর আগে তিনি একটি বেসরকারি সংস্থা ইএসডিওর শিশু হাসপাতাল,লোকায়ণ যাদুঘর পরিদর্শন শেষে স্মৃতি সৌধ ‘অপরাজেয়৭১’ পুস্প মাল্য অর্পন করেন। বিকালে আনসার ও ভিডিপি কর্মকর্তা সদস্য দের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

Need Ads