ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে পায়রা নদীতে পানি বৃদ্ধি : বেড়িবাঁধ ভেঙ্গে ৫টি গ্রাম প্লাবিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৯:৫১ অপরাহ্ণ

Amtali Picture(1)-11 Octoberআমতলী (বরগুনা) প্রতিনিধি : শুক্রবার থেকে পূর্ব-মধ্য ও পশ্চিম -মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে আমতলীর পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার রাতে বৈঠাকাটা নামক স্থানের বেড়ি বাঁধ ভেঙ্গে ৫টি গ্রাম তলিয়ে গেছে। ওইসব এলাকার আমন ফসলসহ ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এখন প্রায় তিন থেকে চার ফুট পানির নীচে রয়েছে। পানি বৃদ্ধির ফলে আমতলী ও তালতলী উপজেলার বেড়ি বাঁধের বাইরে অবস্থিত আরো ২০ টি গ্রাম প্লাবিত হয়ে পানি বন্ধী অবস্থায় রয়েছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ।
শুক্রবার থেকে পূর্ব-মধ্য ও পশ্চিম -মধ্য বঙ্গোপ সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে আমতলীর পায়রা নদীতে ওই দিন রাতে এবং শনিবার সকালে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশী উচ্চতায় পানি প্রবাহিত হয়। অস্বাভাবিক পানির চাপে শুক্রবার রাতে আমতলীর বৈঠাকাটা নামক স্থানের পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বেড়ি বাঁধ প্রায় ৫০ মিটার পানিতে বিলিন হয়ে গেছে। ভাঙ্গা বাঁধ দিয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে দুদফা পানি প্রবেশ করে তিনটি গ্রাম বৈঠাকাটা, কালিবাড়ি ও ঘটখালী তলিয়ে গেছে। ওই এলাকার ঘড়বাড়ি, ফসলের ক্ষেত ও শিক্ষা প্রতিষ্ঠান প্রায় তিন থেকে চার ফুট পানির নীচে রয়েছে। এছাড়া পায়রা নদীতে পানি বৃদ্ধির ফলে আমতলী ও তালতলী উপজেলার বেড়ি বাঁধের বাইরে অবস্থিত আরো ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। আমতলীর প্লাবিত গ্রামগুলো হল পশুরবুনিয়া, বালিয়াতলী, ঘোপখালী, লোছা, পশ্চিম আমতলী, আঙ্গুলকাটা, গুলিশাখালী, পশ্চিমঘটখালী ও হরিদ্রাবাড়িয়া। তালতলী উপজেলার প্লাবিত গ্রামগুলো হল খোট্টার চর, জয়ালভাঙ্গা, চরপাড়া, গাবতলী, তেতুলবাড়িয়া, নলবুনিয়া, নিন্দ্রার চর, আশার চর, ছোট আমখোলা ও নিশান বাড়িয়া। ওই সকল এলাকার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ এখন পানি বন্দী অবস্থায় রয়েছে। চাওড়া ইউপির চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান জানান, বৈঠাকাটার বেড়িবাঁধ ভেঙ্গে ঘটখালী, কালিবাড়ি ও বৈঠাকাটা সহ তিনটি গ্রাম এখন ৪ফুট পানির নীচে রয়েছে। এসকল গ্রামের আমন ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সাথে বাঁধ নির্মানের পদক্ষেপ গ্রহন করা দরকার। পানি উন্নয়ন বোর্ডের উপসহ-কারী প্রকৌশলী গাজী নুর মহম্মদ রিপন জানান, ঘূর্নিঘড় হুহুদের কারনে পায়রা নদীতে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বৈঠাকাটা বেড়ি বাঁধ ভেঙ্গে গেছে। খুব দ্রুত নতুন আকারে বাঁধটি পুন:নির্মানে জন্য ইতোমধ্যে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে। শনিবার সকালে বিধ্বস্ত বেড়িবাধও প্লাবিত এলাকা পরিদর্শনকালে চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান সাংবাদিকদের বলেন দ্রুত বেড়িবাধ মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads