ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীতে সিএনজি যাত্রীদের কাছ থেকে টাকা স্বর্নালংকার লুট : আহত ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ১২:৪৬ অপরাহ্ণ
গাবতলীতে সিএনজি যাত্রীদের কাছ থেকে টাকা স্বর্নালংকার লুট : আহত ৪

গাবতলী(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে যাত্রীবাহী সিএনজি থামিয়ে মারপিট করে নগদ টাকা স্বর্নালংকার লুটপাট। মহিলাসহ ৪ জনকে আহত করার অভিযোগে থানায় এজাহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ অক্টোবর দুপুর অনুমান ১ ঘটিকায় সময় উপজেলার নেপাতলী ইউনিয়নের সানাই পুকুর এলাকায়। থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানাযায়, রহিমার পাড়া গ্রামের টুকু প্রাং এর স্ত্রী বাদী আফরোজা বেগমের ভাতিজা পলাশের বিবাহের কেনা কাটার জন্য সিএনজি যোগে বগুড়া আসার পথে উল্লেখিত স্থানে এলাকার চিহিৃত সন্ত্রাসী ফারুক, এমিল, বাবলা ও বাপ্পিসহ অজ্ঞাত আরো ৩/৪ জন যুবক ধারালো অস্ত্র লাঠিসোটা লোহার রডনিয়ে সিএনজির পথরোধ করে। কোন কিছু না বলে তারা যাত্রীদের এলোপাথারী মারপিট করতে থাকে। এসময় তারা বিবাহের খরচের ৬০ হাজার টাকা শিউলি বেগমের গলায় কানে রক্ষিত ৫৫ হাজার টাকা মুল্যের ১ভরি ৬ আনা ও টপি বেগমের ৪৮ হাজার টাকা মুল্যের ১ ভরি ওজনের স্বর্নারংকার মারপিটে আহত করে ছিনিয়েনেয়। এছাড়াও বাধা দেয়ায় পলাশ ও শিলুকে মারাস্তকভাবে আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসার পুর্বেই উপরোক্ত স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে এজাহারে বলা হয়েছে। আহতদের কে প্রথমে গাবতলী হাসপাতালে সেখানে স্বাস্থ্যের অবনতি হলে শিলুকে জেলা সদর বগুড়ায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছে।

Need Ads