আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সোনিয়া খাতুন (১১) নামের কিশোরীকে অপহরন করে আটক রাখা সংক্রান্ত ঘটনায় উদ্ধারের ২দিন পর অবশেষে গতকাল শনিবার সকালে স্বামী স্ত্রী সহ ৫ জনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমের বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামীরা হলো আদমদীঘির দত্তবাড়ীয়া গ্রামের জানা সরদারের ছেলে রফিকুল ইসলাম, বালা হোসেন তার স্ত্রী আকিলা বেগম, ফারুক ও তার স্ত্রী কাজল বেগম। পাশবিকতার শিকার হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ভিকটিমকে ওই দিন ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় প্রেরন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই দুলাল হোসেন জানান।
মামলা সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘির দত্তবাড়িয়া গ্রামের দরিদ্র ভ্যান চালক শফিকুল ইসলামের কিশোরী মেয়ে সোনিয়ার খাতুনকে গত ৪ অক্টোম্বর বিকেল ৫ টায় হিন্দুপাড়া পূজা মন্ডব এলাকা হতে একই গ্রামের জানা সরদারের ছেলে রফিকুল ইসলাম অপর আসামীদের সহযোগীতায় অপহরন করে নিয়ে আটক রাখে। এরপর বিভিন্ন স্থানে খোজা খুজির এক পর্যায়ে তার পিতা সহ পরিবারের লোকজন ৬দিন পর গত বৃহস্পতিবার বেলা ১০টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের জনৈক ব্যাক্তির বাড়ী থেকে সোনিয়াকে উদ্ধার করেন। এদিকে ভিকটিম উদ্ধারের ২দিন পর গতকাল শনিবার পুলিশ এ সংক্রান্ত ঘটনায় মামলা রেকর্ড করেন।




