ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার : দুই ধর্ষক গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ২:৫৭ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার : দুই ধর্ষক গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় ৪র্থ শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করেছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা শেষে ওসিসি’তে ভর্তি করা হয়েছে।
এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদ জানান, গত মঙ্গলবার রাতে ৪র্থ শ্রেণীর ওই ছাত্রী (৯) ও তার পরিবারের লোকজন ছবিখাঁরপাড় মন্দিরে কীর্ত্তন শুনতে গেলে ওই বালিকাও তাদের সাথে যায়। কীর্ত্তনের ফাঁকে গভীর রাতে ওই শিশু পাশের দোকানে খাবার কিনতে গেলে আগে থেকে ওই সেখানে অবস্থান করা ঘোড়ারপাড় গ্রামের পল দেউরীর ছেলে নিপু দেউরী (১৯), একই গ্রামের কালু সুতারের ছেলে সুমন সুতার (১৯) ও কালুরপাড় গ্রামের ধীরেন ভক্তর ছেলে উজ্জ্বল ভক্ত (১৮) তাকে অপহরণ করে মন্দিরের পাশের অরুণ মন্ডলের বাড়ির বাগানে নিয়ে গণধর্ষণ করে। ওই শিশুর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৩জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন। মামলা নং- ৩ (তাং- ০৯-১০-২০১৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদ রাতেই অভিযান চালিয়ে কালুরপাড় এলাকার থেকে ধর্ষক নিপু দেউরী ও উজ্জ্বল ভক্তকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ওসিসি-তে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ায় হা-ডু-ডু প্রতিযোগিতার
চূড়ান্ত খেলায় গুপ্তেরহাট মৎস্য সমিতি বিজয়ী

গ্রামবাংলার ইতিহাস আর অতীত ঐতিহ্যকে ধরে রাখতে বরিশালের আগৈলঝাড়ায় আলী স্মৃতি সংঘের উদ্যেগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্ল¬ার সভাপতিত্বে খেলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর দাশগুপ্ত অসীম কুমার উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় গুপ্তেরহাট মৎস্য সমিতি ৪-১ গোলে কাঁঠালবাড়ি যুব সংঘকে পরাজিত করে বিজয়ী হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, ব্যবসায়ী বজলুর রহমান, ব্যবসায়ী মামুন হাওলাদার, সরদার শাহ আলম, বরিশাল জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ইসলাম। খেলা পরিচালনা করেন মো. হিরু ও সবুজ বেপারী।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় হামলায় ১২ জন আহত : থানায় লিখিত অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় পিটিয়ে আহত করেছে ১২ জনকে। এদের মধ্যে গুরুতর আহত ৫জনকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও ১জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মত উপজেলার পতিহার গ্রামে পার্শ্ববর্তী উপজেলার নাঠৈ গ্রামের চুন্নু সরদারের বখাটে ছেলে শাওন সরদার ও একই এলাকার দুলাল সরদারের বখাটে ছেলে বেল¬ালসহ ১০-১৫ জন বখাটে যুবক মাদক সেবন করছিল। অনেক দিন থেকেই মাদক সেবনের জন্য ওই এলাকায় তাদের ঢুকতে বাধা দেয়ায় শাওন ও বেল¬াল তাদের সহযোগীদের নিয়ে তাদের উপর হামলা চালায়। মাদকসেবীদের হামলায় স্থানীয় আল-আমিন সরদার, আলী হোসেন, বেল¬াল সরদার, ইসমাইল হাওলাদার, খলিল সরদার, হেলাল সরদার, করিম হাওলাদার, হাবিব সরদার, মিরাজ, জাহাঙ্গীর সরদার, মোহাম্মদ সরদারসহ ১২ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৫জনকে উপজেলা হাসপাতাল ও ১জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আগৈলঝাড়ায় ডিশ লাইনের ফাইবার ক্যাবল কেটে ফেলেছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা

বরিশালের আগৈলঝাড়ায় ডিশ লাইনের ফাইবার কেবল কেটে টুকরো টুকরো করেছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে দীর্ঘদিন ধরে লুৎফর রহমান ডিশ লাইনের ব্যবসা করে আসছে। এই লাইনের আওতায় প্রায় ৭০জন গ্রাহক রয়েছে। গত ২৭ আগস্ট, ২৯ সেপ্টেম্বর ও সর্বশেষ ৬ অক্টোবর অজ্ঞাতনামা দূর্বৃত্তরা ডিশ লাইনের বিভিন্ন স্থানের ফাইবার ক্যাবল কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়। এতে লুৎফর রহমানের প্রায় ৭০ জন গ্রাহকরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। এতে তার ব্যবসায় হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় শুক্রবার বিকালে এসএম লুৎফর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই বংশের মধ্যে দফায়-দফায়
হামলা-সংঘর্ষে ২৫ জন আহত

বরিশালের আগৈলঝাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে দফায়-দফায় হামলা-সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন। গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে অশোকসেন গ্রামের মোল্লা ও খন্দকার বংশের মধ্যে মঙ্গলবার রাতে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় আকরাম মোল্লা ও তার পিতা মানিক মোল্লাকে প্রতিপক্ষ খন্দকার বংশের লোকজন মারধর করে আহত করে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয়ঢ রামের বাজারে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা-সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় সংঘর্ষে উভয় বংশের হারুন মোল্লা, আনিস মোল্লা, মুজাফফর মোল্লা, আজাদ খন্দকার, রাসেল খন্দকার, ফজলু খন্দকার, সেলিম খন্দকার, দুলাল মোল্লা, মহিউদ্দিন, রবিউল, আমিরুল, সোহাগ, রফিকুল, আশেক, শহিদুলসহ প্রায় ২৫ জন আহত হয়। গুরতর আহত ৮জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতসূত্রে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads