ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিয়ে বাড়িতে সংঘর্ষ : আহত ১৬

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০১৪ ৬:২২ অপরাহ্ণ

Sreebordi PICশ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত: ১৬ জন আহত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছে কুতুবপুর গ্রামের আব্দুল মালেকে ছেলে নুর ইসলাম (৫২), সোনা উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৪২), মকবুলের ছেলে শাহা আলম (৪০), মালেকের ছেলে রেজাউল (৪০), হাসেমের ছেলে শফিকুল (২২), মোহাম্মদ আলীর ছেলে রাকিব (১৮), রহমানের ছেলে রিপন (৪০), সোনা উদ্দিনের ছেলে বজু (৪০), সোহরাবের ছেলে শাহীন (১৮), হাসেমের ছেলে রফিকুল (১৮), টুরুর ছেলে সোলাইমান (৪২), আজহারের ছেলে রাসেল (২৫), মকবুলের ছেলে হাসেম (৪৫), সোনা মিয়ার ছেলে ওয়াহাব (৩৫) ও সিংগাবরুনার তোতা মিয়ার ছেলে আব্দুল্লাহ (২০)। আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Shamol Bangla Ads

জানা যায়, কাকিলাকুড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আলম (২৫) কে পার্শ্ববর্তী সিংগাবরুনা ইউয়নের সিংগাবরুনা গ্রামের নঈম উদ্দিনের মেয়ে নাছিমার সংগে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে সকল প্রস্তুতি শেষে ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে কনের নানা রঙ্গু মিয়ার বাড়ি সিংগাবরুনায় বিবাহ কার্য সম্পন্ন করার সময়ে কনে পক্ষের লোকজন বর পক্ষের নিকট গেট আটকিয়ে টাকা দাবি করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এসময় কনে পক্ষের লোকজন বর পক্ষের বরসহ ১৫ জনকে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads