ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের কারাগারে সাজাভোগ শেষে ৬ বাংলাদেশীকে নালিতাবাড়ী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০১৪ ৩:৩৫ অপরাহ্ণ

BSF-P-2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ভারতের কারাগারে সাজাভোগ শেষে ৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এরা হচ্ছে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমূলের ভুট্টু মিয়া, নালিতাবাড়ীর বুরুঙ্গার আব্বাস আলী, ঝিনাইগাতীর রাংটিয়া ও নাচন মুহুরীর মোস্তফা রেজা ও আলমাস ফারুক। অন্য দু’জন হচ্ছে সিরাজগঞ্জের মালতী নগর সলঙ্গার আবুল হাশেম ও কিশোরগঞ্জের ভাতশালার অষ্টগ্রামের শোকর আলী। ১১১৬ নম্বর মেইন পিলারের কাছে ওই হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারতের কিল্লাপাড়া বিএসএফ এর ক্যাম্প কমান্ডার বিআর চৌধুরী এবং বিজিবির পক্ষে হাতিপাগাড় ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন। পরে বিজিবি ওই ৬ বাংলাদেশীকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, ওইসব বাংলাদেশীরা ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে দন্ডিত হয়। পরে তারা তুরা জেলা কারাগারে সাজা ভোগের পর ছাড়া পায়। এরপরই শুরু হয় তাদের হস্তান্তর প্রক্রিয়া।

Need Ads