ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরন করায় শরণখোলায় ৩ জেলেকে কারাদন্ড : নৌকাসহ ১০ হাজার মিটার জাল জব্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০১৪ ৭:৪৬ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরন করায় শরণখোলায় ৩ জেলেকে কারাদন্ড : নৌকাসহ ১০ হাজার মিটার জাল জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলশ আহরন করায় তিন জেলেকে এক বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া, উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে ১০ হাজার মিটার ইলিশ জাল ও তাদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে।

Shamol Bangla Ads

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, ৯ অক্টোবর বৃহস্পতিবার ভোরে বলেশ্বর নদীর কুমারখালী এলাকায় বলেশ্বর নদীতে জাল ফেলে ইলিশ ধরছিল তিন জেলে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী ও সহকারী মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানের নেতৃত্বে একটি টিম তাদেরকে ধরে ফেলে। পরে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম ভ্রাম্যমান আদালত বসিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারী তিন জেলেকে এক বছর করে জেল প্রদান করেন। এরা হচ্ছে, মোড়েলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের হাকিম শেখের ছেলে এমাদুল শেখ, আনসার আলী আকনের ছেলে মন্টু আকন ও সগির আকন।

Need Ads