ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিষিদ্ধ সোহাগ গাজী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০১৪ ১:২৩ অপরাহ্ণ

Sohag_gazi_শ্যামলবাংলা ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। ৮ অক্টোবর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বিশ্লেষণে দেখা গেছে, সোহাগ গাজীর সব ধরণের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়, যা অবৈধ। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোহাগকে নিষিদ্ধ করার কথা নিশ্চিত করেছেন। তবে বোলিং অ্যাকশনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর আবার পরীক্ষার আবেদন করতে পারবেন সোহাগ।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়। পরীক্ষার পর দেশে ফিরে বাংলাদেশ জাতীয় দলের এই অফস্পিনার জানিয়েছিলেন, পরীক্ষায় ইতিবাচক ফল আশা করছেন তিনি।
২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় সোহাগের। এ পর্যন্ত ১০টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেন তিনি।
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতক ও হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে সোহাগের।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads