নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার এক মাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত জবাই বিলে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের ২য় দিন মঙ্গলবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
পাহাড়ী পুকুর শহীদ মুক্তিযোদ্ধা সোলাইমান স্বৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান, আইহাই ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, প্রফেসর মোকলেছুর রহমান মুকুল, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, সানাউল্লাহ মাষ্টার, ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোন্তাজ আলী, ইউপি সদস্য ওসমান আলী সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ। প্রতিযোগীতাটি সার্বিক পরিচালনা করেন আব্দুল কাদের ও মিজানুর রহমান। নৌকা বাইচ প্রতিযোগীতায় কদমডাঙ্গার জিয়াউর মাঝি দল চ্যাম্পিয়ন ও আফজাল হোসেনের দল রানার্সআপ হয়েছে। এদিন বিকেলে আনন্দঘন পরিবেশে জবাই ব্রিজের দু-পার্শ্বে প্রায় দুই কিঃ মিঃ এলাকা জুড়ে হাজার হাজার দর্শক নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।




