ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০১৪ ১০:৩৯ অপরাহ্ণ

Road accident 2পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নৈশ কোচের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার আংরার ব্রীজ নামক স্থানে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নৈশ কোচ বাবলু পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-১৭০২) পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী ৩ জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং বাসের চাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই খেজমতপুর তালুকদারপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা প্রকৌশলী অফিসের অফিস সহকারি হাফিজার রহমানের পুত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান ৩য় বর্ষের ছাত্র রোমান তালুকদার (২৪), কন্যা রংপুর সরকারি কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী তন্নি আক্তার (১৭) এবং হাফিজার রহমানের শ্বশুড় উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মোজাফ্ফরপুর গ্রামের আব্দুল মান্নান হেসকারু (৭০) নিহত হন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইসরাফিল ইসলাম বলেন- রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচ বাবলু পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-১৭০২) পিছন দিক থেকে ওই মোটরসাইকেল আরোহী ৩ জনকে ধাক্কা দেয় এতে ওই ৩ আরোহী ছিটকে রাস্তায় পড়ে, বাসের চাকার সাথে পিষ্ট হয়ে নিহত হন।
এঘটনায় রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ অংশে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ফলে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads