ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে নবাবগঞ্জ ইউএনওকে মারধরের ঘটনায় চলছে তুলকালাম কান্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০১৪ ৬:০২ অপরাহ্ণ
দিনাজপুরে নবাবগঞ্জ ইউএনওকে মারধরের ঘটনায় চলছে তুলকালাম কান্ড

শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মারধরের ঘটনায তুলকালাম কান্ড শুরু হয়েছে। ক্ষমতাসীন দল আওযামীলীগের মধ্যে চলছে,নেতাদের মধ্যে বহিস্কার পাল্টা বহিস্কারের সিদ্ধান্ত। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চলছে টাকার ছড়াছড়ি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনকে নির্মম প্রহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্র্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ তাদের ফেসবুক আইডি’র প্রোফাইল ছবি কালো করে ফেলেছেন। ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন নিজে বাদী হয়ে আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৯জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করায় গ্রেফতার আতংকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী শূণ্য হয়ে পড়েছে নবাবগঞ্জ উপজেলা। পুলিশ ইতোমধ্যে এ ঘটনার সাথে জড়িত ক্ষমতাসীন দলের ৬ জনকে গ্রেফতার করেছে। এদিকে ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনকে নির্মম প্রহারের নেপথ্য কাহিনী পাওয়া গেছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য শিবলী সাদিক এবং উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে মিলেছে চমক প্রদ তথ্য। ক্ষমতার দাপট, সন্ত্রাসী,টেন্ডারবাজী, লোক নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক ও সুশীল সমাজের লোকজনকে লাঞ্চিত,মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী,নারী কেলেংকারী,মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ এখন দিনাজপুরে উড়ে বেড়াচ্ছে। অভিযোগ উঠেছে, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের যোগ সাজসে আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোটা অংকের টাকার বিনিময়ে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৯টি নৈশ প্রহরী পদে জামায়াত ক্যাডারদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। পরে বেতন ছাড় করতে উপজেলা পরিষদের চেয়ারম্যন ও জামায়াতের আমির নূরে আলম সিদ্দিকীর সাথে হাত মিলিয়েছে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আর বিদ্যালয়ে নৈশ্য প্রহরী নিয়োগ দ্বন্দ্বের জের ধরে ইউএনওকে নির্মমভাবে প্রহারের নেপথ্যে সংসদ সদস্য শিবলী সাদিকের নাম উঠে এসেছে।
ইউএনও’কে মারধরের ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান সমর্থিত উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এমন একটি সিদ্ধান্ত সম্মিলিত পত্র দেয়া হয়েছে প্রধান মন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়,জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন দপ্তরে। পত্রে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিবলী সাদিককে বহিস্কারের কারণ সমুহ উল্লেখ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান এ বিষয়ে জানান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে মিটিংয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবরী সাদিককে দল থেকে বহিস্কারের বিষয়টি সিদ্ধান্ত সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাতে। শিবলী সাদিককে বহিস্কারের দাবী জানিয়ে একটি পত্র প্রধান মন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়,জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হযেছে। আতাউর রহমান বলেন,জামায়াত লালনকারী,সন্ত্রাসী ও মাদকসেবী এমন একজনকে দলে রেখে আমরা দলের ভামমুর্তি নষ্ট করতে চাই না। তাই তাকে অবিলম্বে দল থেকে বহিস্কারের দাবী জানিয়ে আমারা মাননীয় প্রধান মন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে পত্র দিয়েছি। আশা করছি, অবিলম্বে এই নব্য জামায়াতিকে দল থেকে বহিস্কার করবেন প্রধান মন্ত্রী।
অন্যদিকে এ ঘটনায় ৩ আক্টোবর রাতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য শিবলী সাদিকের সমর্থিত দলের সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ নিয়ে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পড়েছে বিপাকে। এ ব্যাপারে জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার নবাবগঞ্জ উপজেলায় যায়। তারা পর্যবেক্ষণ করেন ঘটনার। এ বিষয়ে এ প্রতিনিধি দল প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে দলের এক সদস্য জানিয়েছেন, অবৈধভাবে নিয়োগ পাওয়া জামায়াত ক্যাডারদের সাত মাস ধরে বন্ধ থাকা বেতন গোপনে ছাড় করার খবরে ক্ষুব্ধ এলাকাবাসী ১লা অক্টোবর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনসহ চার কর্মকর্তা-কর্মচারীকে মারধর এবং ইউএনও এর কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।মোটা টাকার বিনিময়ে অবৈধ শিক্ষা কমিটি, ভূয়া রেজুলেশনের মাধ্যমে ৩৯ জন নৈশ প্র্রহরীর নিয়োগ দিয়েছে। টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেয়ার কারনে ইতিপূর্বেও সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরীকে ধাওয়া, সাবেক শিক্ষা কর্মকর্তা হিটলারজ্জামানকে গনধোলাইয়ের ঘটনাও ঘটেছে।
রংপুর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউএনও সৈয়াদ ফরহাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, ভারতে ১৫ দিনের শিক্ষা সফর ছুটি শেষে ১ লা অক্টোবর বুধবার তিনি নবাবগঞ্জে যোগদান করেন।তার কার্যালয়ে গিয়ে বসার কিছুক্ষণ পরেই অতর্কিত হামলার শিকার হন। পরে জানতে পারেন যে, গত মার্চ মাস থেকে বন্ধ থাকা ৩৯ জন নৈশ্য প্রহরীর বেতন ছাড়ের জন্য গত বুধবার শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ব্যাংকে বিলের কাগজ জমা দিয়েছেন। তার নির্দেশেই শিক্ষা কর্মকর্তা নৈশ্য প্রহরীর বিলের কাগজ জমা দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার গুজবে তার উপর হামলা হয়েছে।তিনি বলেন,প্রহরীদের বেতন ছাড় করতে তার অনুমোদন বা নির্দেশের কোন বিষয় নেই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম দাবী করেন গত ১৪ আগষ্টের শিক্ষা কমিটির সিদ্ধান্ত এবং উপজেলা পরিষদের চেয়াম্যান ও শিক্ষা কমিটির সভাপতির লিখিত নির্দেশ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের মৌখিত নির্দেশে নৈশ প্রহরীদের বিল জমা দিয়েছেন তিনি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, ১৪ আগষ্টের শিক্ষা কমিটির সভা ডাকা হলেও কোরাম পুরন না হওয়ায় সভা হয়নি। নৈশ প্রহরীরা বিল-বেতন ছাড়াই অনেক দিন ধরে কষ্ট করছে বলে বেতন দিতে লিখিত নির্দেশ দেয়া হয়েছে। লিখিত নির্দেশ দিতে কোন প্রার্থীর কাছ থেকে একটি টাকাও নেওয়া হয়নি বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিবলী সাদিকের সাথে কথা বলা হলে তিনি বহিস্কারের দাবীর বিষয়টি অস্বীকার করেন। বলেন,বিষয়টি সঠিক নয়। আমি দলের সভাপতি। কমিটির সিংহভাগ নেতারা রয়েছে আমার পক্ষে। দলের সাধারণ সম্পাদক জামায়াত পন্থি সাধারণ সম্পাদক আতাউর রহমান ও তার দালালদের দাবী বা সিদ্ধান্তই সব কিছু নয়। বরং দলের সকলে সিদ্ধান্ত নিয়েছে আতাউর রহমানকে বহিস্কারের। অবিলম্বে তা কার্যকর হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনকে নির্মম প্রহারের ঘটনায় ১ লা অক্টেবর রাতে নবাবগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আর ৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুপার আব্দুর রহমান। অন্যদিকে ৩ অক্টোবর রাতে ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন নিজে বাদী হয়ে আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৯জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করে নবাবগঞ্জ থানায়। ইতোমধ্যে এ ঘটনার সাথে জড়িত ক্ষমতাসীন দলের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানায়,এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম,ছাত্রলীগ নেতা রুহুল(২৫) আওয়ামীলীগ কর্মী মোয়াজ্জেম(৩৫) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৩৫) যুবলীগ সদস্য আলম (২৫) ও রাজু(২২)কে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে গ্রেফতার আতংকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী শূণ্য হয়ে পড়েছে নবাবগঞ্জ উপজেলা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads