ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বান্দরবানে পর্যটকদের আকৃষ্ট করতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৭, ২০১৪ ৩:০৫ অপরাহ্ণ

Bandarbanউসিথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবানে পর্যটকদের আকৃষ্ট করতে রাস্তাঘাটের ময়লা-আবর্জনা ও গৃহস্থালী বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টাবিনে ফেলতে গণসচেতনতা তৈরি করতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে একদল তরুণ। মঙ্গলবার সকাল আটটায় উজানী পাড়াস্থ বিএনকেএস অফিসের সামনে থেকে এই পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়।
প্রায় দুই শতাধিক তরুণ ও স্থানীয়রা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। শহরে উজানী পাড়ার সমিল থেকে শুরু করে চৌধুরী মার্কেট পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।
প্রবারণা উৎযাপন পরিষদ ও লিটল ষ্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পর্যটনের দিক দিয়ে বান্দরবান খুবই আকর্ষনীয়। কিন্তু দেশী-বিদেশী পর্যটক এখানে এসে ময়লা-আবর্জনা দেখে বিরক্ত হয়ে ফিরে যান। এটা আমাদের জন্য একধরণের অস্বস্তিকর।
তিনি আরও বলেন, যারা এই এলাকার বাসিন্দা তাদের গৃহপালিত পশুগুলো নিজেদের সীমানায় রাখতে হবে। তা না হলে পৌর আইনে যা আছে ব্যবস্থা নিতে বাধ্য হব।
অন্যদিকে জেলা প্রশাসক কে.এম.তারিকুল ইসলাম উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে যারা এই ধরণের উদ্যোগ নিয়েছেন- তারা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এরপরই প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পৌর মেয়র নিজ হাতে ময়লা-আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখা ডাস্টবিনে ফেলে দেয়। এই পরিচ্ছন্ন অভিযানের সময় তারা রাস্তার উপর চলে আসা দোকান, যত্রতত্রভাবে রাখা বালি-ইট-সিমেন্ট, চলাচলের রাস্তা-ফুটপাত দখল করে রাখা অস্থায়ী দোকান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, পৌর মেয়র জাবেদ রেজা ও স্থানীয় নেতৃবৃন্দরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads