ত্যাগের মহিমায় ভাস্বর বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ করা আর স্রষ্টার প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রর্দশনের দিন এই ঈদ।
মহান আল্লাহর উদ্দেশে হযরত ইব্রাহিম (আ:) এর অপরিসীম আনুগত্য প্রকাশের নিদর্শনের ধারায় বিশ্ব মুসলীম সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে আল্লাহর প্রতি উৎসর্গের নির্দশন পালন করছেন যুগ যুগ ধরে। হযরত ইব্রাহিম (আ.) এর উৎসর্গের প্রতি সম্মান প্রদর্শন করেই বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা পালন করেন ।
আমরা প্রত্যাশা করি ত্যাগের মহান আদর্শ ও শিক্ষা আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত হোক । পবিত্র ঈদ উল আযহায় মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ আরো সুসংহত হোক।
যে সত্য, সুন্দর ও কল্যাণ মূর্ত হয় মানুষের জীবনে, সেই সত্য, সুন্দর ও কল্যাণের জন্য চরম ত্যাগ স্বীকারের প্রতীক কোরবানি মহান আল্লাহ কবুল করুন।
পবিত্র ঈদ উল আযহায় আমাদের প্রার্থনা, সবার জীবন আনন্দময় হোক। এই আনন্দময় উৎসবে শ্যামলবাংলার অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীর প্রতি রইল ঈদের শুভেচ্ছা।




