ads

শনিবার , ৪ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদারীপুরে বাসচাপায় নিহত ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০১৪ ৭:২১ অপরাহ্ণ

Road accident 2মাদারীপুর : মাদারীপুরের শিবচরে মহাসড়কে বাসের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। ৪ অক্টোবর শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন কলেজপড়ুয়া এবং বাকিদের মধ্যে একজন নারী ও একটি শিশু। নিহতরা হলেন- ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী রেহানা আক্তার, হালিমা আক্তার ও ইমরান, পূর্ব সন্নাসীর চর গ্রামের দুলাল মিস্ত্রির স্ত্রী আরজু বেগম (৩৫) এবং বাদশা মাদবরের এক বছর বয়সী ছেলে শাকিল মাদবর। নিহতরা সবাই সন্নাসীরচর গ্রামের বাসিন্দা।
জানা যায়, কাওড়াকান্দি ঘাট থেকে বরিশালগামী যাত্রীবাহী রূপসী পরিবহনের একটি বাস একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়ে বাকি তিনজনের। দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে ভাংচুর চালায়। এই সময় ১০টি বাস ভাংচুর হয় বলে প্রত্যক্ষতর্শীরা জানায়।
সকাল সাড়ে ১০টায় শিবচরের বন্দরখোলা ইউনিয়নের সন্নাসীর চর এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয়রা অন্তত ১০টি বাস ভাংচুর এবং সড়ক অবরোধ করে। এতে ঢাকা থেকে বাগেরহাট হয়ে খুলনা যাওয়ার ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে দুপুর ১টায় যান চলাচল পুনরায় শুরু হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads