ময়মনসিংহ প্রতিনিধি : বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটি নিয়েই সবার সাথে মিলে মিশে দেশটাকে গড়ার জন্য তিনি প্রতিবারই মা দূর্গা যে বানী দিয়ে যান সম্মিলিত শক্তির মাঝে আমরা অশুভ শক্তিকে বিনাশ করতে পারি, আমরা দেশটাকে অড়্রগতির পথে এপিয়ে নিতে পারি।
তিনি ভক্ত পুজারীবৃন্দদেরকে আরো বলেন, যেমন বঙ্গবন্ধু স্বপ্ন দেথেছিলেন সোনার দেশ গড়ার, এবং তার সুযোগ্য কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি অবশ্যই দেশের উন্নতি হবে, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে।
শনিবার দুপুরে ময়মনসিংহের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এই কথাগুলো বলেন। এসময় সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, ফখরুল ইমাম, জেলা প্রশাসক মুস্তাকিম বিলাহ ফারুকী, পুলিশ সুপার মঈনূল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপিতি প্রণব সাহা রায় , শংকর সাহা, রাখাল চন্দ্র সরকারসহ জাতীয় পার্র্টির জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেন।




