ads

শনিবার , ৪ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিনিই সম্পাদক-সাংবাদিক-হকার!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ

niso_01শ্যামলবাংলা বিনোদন : পত্রিকার নাম ‘দ্য গুড নিউজ’। মজার বিষয় হচ্ছে, পত্রিকাটির সাংবাদিক মাত্র একজন। যিনি একাধারে এর সম্পাদক, সাংবাদিক ও হকার। তিনি একাই ঘুরে ঘুরে খবর সংগ্রহ করেন। ছাপানোর দায়িত্বও তার উপর। রাতভর ছাপাখানায় কাজ করে পত্রিকা প্রকাশ করেন। খুব ভোরে আবার সাইকেলে চেপে বাড়ি বাড়ি বিলি করে আসেন সেগুলো।
এই আজব ব্যক্তির নাম আফরান নিশো। তার সঙ্গে দেখা ১ অক্টোবর দুপুরে। আজিমপুরের একটি বাড়িতে পত্রিকা দিয়ে খুব দ্রুত নিচে নামলেন। তারপর ভাঙ্গাচোরা একটি সাইকেলে চেপে চলে গেলেন চোখের পলকেই। ঘটনা স্পষ্ট করলেন পরিচালক মাসুদ হাসান উজ্জল, ‘নিশো আসলে একটা সংগ্রাম করছে। সমাজ পরিবর্তনের সংগ্রাম। হাতিয়ার হিসেবে সংবাদপত্রকে বেছে নিয়েছে সে। নিজে সংবাদ সংগ্রহ করে, প্রকাশ করে, আবার বাড়ি বাড়ি গিয়ে সেগুলো বিলিও করে। তবে খুব গোপনে, কেউ তার পরিচয় জানে না।’
আফরান নিশোকে এমন রূপে দেখা যাবে ‘দ্য প্রেস’ টেলিছবিতে। লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জল। ১ অক্টোবর থেকে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। নাটকে নিশোর সহশিল্পী নুসরাত ইমরোজ তিশা। ‘গুড নিউজ’ পত্রিকার নিয়মিত পাঠক তিনি। লেখা পড়ে তার ভালো লাগে। পত্রিকাটির অন্তরালের ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করেন তিশা। এনটিভিতে ঈদের ষষ্ঠদিন দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিছবিটি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads