ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লতিফ সিদ্দিকীর আপত্তিকর কথার দায় শেখ হাসিনা ও আ’লীগ নেবে না : কৃষিমন্ত্রী মতিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২, ২০১৪ ৪:০২ অপরাহ্ণ

Matia Chy pic 1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান মন্ত্রীসভার সদস্য হয়েও লতিফ সিদ্দিকী বিদেশে যে আপত্তিকর কথা বলেছেন, তা কোন সুস্থ মস্তিস্ক লোকের কথা নয়। তার দায়দায়িত্বও শেখ হাসিনা ও আওয়ামী লীগ বহন করবে না। এখন তিনি মন্ত্রী সভার সদস্য নন। রাষ্ট্রপতি হজ্বে গেছেন তিনি আসলে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষিমন্ত্রী ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব, দু:স্থ ও হত দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরনকালে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

কৃষিমন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকী যে কথা বলেছেন, মুসলমানরা তো অবশ্যই ঘৃণা করবে, অন্যেরাও ঘৃনা করছে। বাজে কথা বললে কেউ তা সমর্থন করবে না। তিনি বলেন, পৃথিবীতে হজ্ব যাত্রী পাঠানোয় বর্তমান সরকার দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা আশা করছি আগামীতে প্রথম স্থান অধিকার করব। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বায়তুল মোকারম মসজিদের সম্প্রসারন কাজ এবং বাংলাদেশে আরবী বিশ্ববিদ্যালয় একমাত্র আওয়ামীলীগ সরকারই করেছে। তিনি ঈদ ও পূজা প্রসঙ্গে বলেন, এই ঈদ ও পুজায় আমরা আনন্দটাকে সবার মাঝে ভাগ করে নেব। ধর্ম যার যার আনন্দ সবার। তিনি বলেন, সরকার এবার শ্রীংলকায় ৫০ হাজার মেঃ টন চাল রপ্তানি করেছে। যেটা বিএনপি কেন, কোন সরকারের আমলেই হয় নি। আমরা আশা করি কাউকেই লাগবে না, পদ্মা সেতু আমাদের দেশের টাকাতেই হবে। তিনি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে অপ্রীতিকর একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত অবস্থার প্রসঙ্গে বলেন, সেটা কর্মী রক্ষার নামে কোন অপকর্মের দায় কেউ মেনে নেবে না। সে লোক আওয়ামী লীগের হলেও এই সরকার বা আওয়ামী লীগ এর দায়দায়িত্ব নেবে না। অপরাধ যে করেছে তার সাজা হবেই।
ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাষ্টার, ভারপ্রাপ্ত সম্পাদক শহীদউল্লাহ তালুকদার মুকুলসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী এদিন নকলা পৌরসভা, গৌড়দ্বার, নকলা সদর, উরফা, মরিচপুরান, রূপনারায়নকুড়া, কাকরকান্দি, রামচন্দ্রকুড়া, নালিতাবাড়ী সদর ও পৌরসভার গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads