ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূঁজা ও ঈদকে সামনে রেখে পত্নীতলায় আইন শৃংখলার ব্যাপক অবনতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
পূঁজা ও ঈদকে সামনে রেখে পত্নীতলায় আইন শৃংখলার ব্যাপক অবনতি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পূঁজা ও ঈদকে সামনে রেখে পত্নীতলায় আইন শৃংখলার ব্যাপক অবনতি। বেড়ে গেছে বাসা-বাড়িতে চুরি, ডাকাতি। প্রশাসনের নিরব ভূমিকায় এলাকাবাসী আতংকিত।

Shamol Bangla Ads

পূঁজা ও ঈদকে সামনে রেখে পৌরসভা সদর সহ উপজেলায় গত এক সপ্তাহে প্রায় বেশ কয়েকটি বাসা-বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। জানাগেছে রবিবার রাতে উপজেলা সদরের নজিপুর পাবলিক মাঠের সন্নিকটে পত্নীতলা থানার জনৈক এএসআই ও স্বর্নকার বাদলের একই বাসায় ডাকাতির চেষ্টা সহ মাষ্টার পাড়া নিবাসী সাবেক ব্যাংকার আবু হেনা মোস্তফা কামালের বাড়িতেও চুরির চেষ্টা করে ব্যর্থ হয়। দিনের বেলা সোমবার বাজার এলাকার আবু তাহেরের বাসা থেকে স্বর্নালংকার সহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এর বাড়ি থেকে সোমবার রাতে কোরবানীর জন্য কেনা গরু সহ প্রায় ৬/৭টি গরু চুরি করে নিয়ে গেছে বলেও জানাগেছে। প্রায় রাতেই অত্র এলাকায় চোর-ডাকাতের আনাগোনা সহ চুরি ও রাস্তায় ডাকাতির ঘটনা এলাকাবাসীকে আতংকিত করে তুলেছে। অত্র এলাকায় মাদক সেবীদের দৌরাত্ম বেড়ে যাওয়ার পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর নিরব ভূমিকার কারনে এলাকাবাসী আতংকের মধ্যে দিন পার করছে বলে এলাকাবাসী জানায়।

পত্নীতলায় সীমান্ত অপরাধ নিয়ন্ত্রনে সাংবাদিকদের সাথে ১৪ বিজিবির মতবিনিময় সভা

Shamol Bangla Ads

পত্নীতলায় ১৪ বর্ডার গার্ড ব্যাটলিয়ন এর আয়োজনে বুধবার বেলা ১১ টায় সীমান্তে অপরাধ নিয়ন্ত্রনে জনস্বচেতনতা বৃদ্ধিকল্পে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা ১৪ বিজিবির ক্যাম্পে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অত্র এলাকার সাংবাদিকবর্গের সাথে মতবিনিময় করেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন ১৪ বিজিবির উপ অধিনায়ক ইকবাল হোসেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলাম, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সাংাদিক তছলিম উদ্দীন, আব্দুল আজিজ, টিপু সুলতান ও অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ বিওপি প্রধানরা প্রমূখ।

Need Ads