ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় উৎপাদশীলতা দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আঃ আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিলাহ ফারুকী, বিশেষ অতিথি পৌর মেয়র ইকরামুল হক টিটু।
প্রধান অতিথি জেলা প্রশাসক মুস্তাকীম বিলাহ ফারুকী সংক্ষিপ্ত এক বক্তব্যে নারী উদ্যোক্তাসহ সকল ব্যবসায়ীদের নিজেদের পুঁজি নিয়ে ব্যবসা করার পরামর্শ দেন। নারী উদ্যোক্তাদের তৈরী পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে এমন বক্তব্যের জবাবে জেলা প্রশাসক উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আরো মনেযোগী হওয়ার আহবান জানান।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন বিসিকের উপ-ব্যবস্থাপক হালিমা বেগম, সহকারী স¤প্রসারণ কর্মকর্তা শিরীন ইসলাম, সাধারণ ব্যবসায়ী মোঃ রোকশানা হাবীব, তৃণমূল নারী উন্নয়ন সমিতির সভাপতি আইনুন্নাহার। আলোচনা অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।




