ছাতক প্রতিনিধিঃ ছাতক প্রেসক্লাবের নামে হারুন-আলিম নেতৃত্বাধিন কমিটির কার্যক্রমের উপর অর্ন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জের সিনিয়র সহকারি জজ নজরুল ইসলাম এ নিষেধাজ্ঞা জারি করেন। বাদী পক্ষে স্বত্ব মামলা নং-৫৩/২০১৪ পরিচালনা করেন, এডভোকেট ড. মুফাচ্ছির মিয়া, এডভোকেট স্বপন কুমার দাস রায়, এডভোকেট বজলুর রশিদ, এডভোকেট শামছ উদ্দিন, এডভোকেট ফওয়াদুল জওয়াদ, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট নুরুল আলম প্রমুখ। এডভোকেট শামছ উদ্দিন জানান, ছাতকের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একমাত্র মুল প্রতিষ্ঠান ছাতক প্রেসক্লাব এর নাম ব্যবহার করে জনৈক সৈয়দ হারুন অর-রশীদের নেতৃত্বে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নতুনভাবে কার্যক্রম চালায়। এজাহারে অভিযোগ করা হয়, গত ১৬আগষ্ট প্রেসক্লাবের সাধারণ সভায় পরবর্তী ৩০সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এতে ৩০আগষ্ট কার্যনির্বাহী ও ৬সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভায় ২৬সেপ্টেম্বর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়। এসব নির্বাচনী সভায় পদত্যাগী সৈয়দ হারুন অর-রশীদ, আব্দুল আলিম, বিজয় দত্ত, রাজ উদ্দিন উপস্থিত থেকে রেজুলেশন বহিতে স্বাক্ষর করেছেন। কিন্তু ১৩সেপ্টেম্বর সিলেটের একটি দৈনিকে নির্বাহী কমিটির ৪জন স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়। পরে প্রেসক্লাবের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কায় থানায় জিডি (নং-৯২৯, তাং-২০/০৯/১৪ইং) করা হয়। এরপর ২১সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সম্মেলন আহবান করে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগী ৪জন কথিত ছাতক প্রেসক্লাব নাম দিয়ে একটি অবৈধ কমিটি ঘোষনা দেন। এতে মুল সংগঠন ঐত্যিবাহী ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার বাদী হয়ে ৪পদত্যাগীসহ তাদের সহযোগী বদর উদ্দিন আহমদ, শাহ আখতারুজ্জামান, নুর মিয়া রাজু, বিজয় রায়, তপন জ্যোতি, হামিদুর রহমান বাবলু ও কৃপেশ চন্দের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। প্রেসক্লাব সভাপতি জানান, ১৯৮৫ইং থেকে ছাতক প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। প্রেসক্লাবের বৈধ কমিটিকে পাশ কাটিয়ে হারুন-আলিম গংরা পাল্টা প্রেসক্লাবের নামে অবৈধ কমিটি গঠন করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে অপতৎপরতা শুরু করেছে। তাদের নিজস্ব সামাজিক সঙ্কটজনিত কারনে বিপর্যস্ত হয়ে প্রেসক্লাব এর নাম ব্যবহারের অসৎ চিন্তায় কোঠারী সৃষ্টির লক্ষ্যে ছাতক প্রেসক্লাবের নামে হারুন-আলিম নেতৃত্বাধিন ১১সদস্যের অবৈধ কমিটি গঠনের মাধ্যমে স¤প্রতি দৈনিক সিলেটের ডাক, সিলেট সুরমা ও পূণ্যভূমিতে মিথ্যা সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ায়। তিনি এ অবৈধ কমিটি গঠন ও ছাতক প্রেসক্লাব নাম ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আদালত মামলার আদেশে ছাতক প্রেসক্লাব নাম ব্যবহার করতে হারুন-আলিম নেতৃত্বাধিন অবৈধ কমিটিকে নিষেধাজ্ঞা জারি করেন।




