ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দারের কাছে জিম্মি কয়েক গ্রামের মানুষ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২, ২০১৪ ২:২৯ অপরাহ্ণ
কালীগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দারের কাছে জিম্মি কয়েক গ্রামের মানুষ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কুখ্যাত এক ডাকাত সর্দারের কাছে উপজেলার কয়েক গ্রামের মানুষ জিম্মি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগীরা কয়েকদফা থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেনা। অথচ তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় রয়েছে ডাকাতি, হত্যা, জমি দখল, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ প্রায় ডজন খানেক মামলা। এ ব্যাপারে বুধবার বিকেলে ভূক্তভোগীরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. হিরন শেখ নিজ গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষের কাছে কুখ্যাত ডাকাত সর্দার, খুনি, দখলবাজ, অস্ত্রবাজ, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক স¤্রাট ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। এলাকায় তার ইচ্ছে মতো যখন তখন চলে সন্ত্রাসী তান্ডব। এসব কর্মকান্ডের যে প্রতিবাদ করে তাকে ও তার পরিবারকে পোহাতে হয় হিরন ও তার আপন ভাইদের দিয়ে গড়া সন্ত্রাসী বাহিনীর শারীরিক ও মানসিক নির্যাতন। তারপরও ক্ষান্ত না হয়ে হত্যা আর গুম করার হুমকি দেওয়া হয় তাদেরকে।
পানজোড়া গ্রামের হাজী আলাউদ্দিন জানান, ডাকাত সর্দার হিরন তার বসত বাড়ীতে হামলা, মার্কেট ভাংচুরসহ জোরপূর্বক ৩ বিঘা জমি দখল করে নিয়েছে। একই গ্রামের হাজী মারফত আলীর ছেলে সোহেল রানা তার অন্যায়ের প্রতিবাদ করলে তাকে মারধর করে জোরপূর্বক ২ বিঘা জমি দখল করে নেয় এবং তাকে হত্যা ও গুম করার হুমকি দেয়। এছাড়া একই গ্রামের হারুন-অর-রশিদকে মারধর ও হত্যার হুমকি দেয়। অভিযোগে আরো জানা যায়, পানজোড়া গ্রামের সংখ্যালঘু বিদ্যা রায়ের পরিবারের প্রায় ৫ বিঘা জমি জোরপূর্বক দখল করে নিয়েছে কুখ্যাত সন্ত্রাসী হিরন।
সূত্রে আরো জানায়, হিরন পানজোড়া গ্রামের আলা, রাথুরা গ্রামের মনির, পুন্যারটেক গ্রামের সুবীর দাসকে হত্যাসহ ডাকাতি, জমি দখল, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামালার এজাহারভূক্ত আসামী। এ সকল মামলায় সে একাধিকবার হাজতবাস করার পর জামিনে এসে তার পৈশাচিকতার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তার অত্যাচারের হাত থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার পর্যন্ত রেহাই পায়নি। সে এতই বেপোরোয়া যে, পুলিশ ও র‌্যাবসহ কোন বাহিনীকে তোয়াক্কা না করে তার সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে। হিরন মনে করে তার অবৈধ টাকার কাছে সবাই পরাজিত। সেই সুযোগে তার ইচ্ছা অনুযায়ী আইন প্রশাসনকে নিজের পকেটের লোক মনে করে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেদারছে সকল প্রকার অপকর্ম চালিয়ে যাচ্ছে। আর নিঃস্ব হচ্ছে স্থানীয় অসংখ্য সাধারণ মানুষ। তার অমানসিক নির্যাতনের ভয়ে কেউ প্রকাশ্যে কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। পুরো এলাকার মানুষ হিরন ডাকাতের কাছে জিম্মি হয়ে পড়েছে। ইতিপূর্বে তার সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় বহু বার সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু তাতেও তার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়নি।
নাগরী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোসা. কোহিনুর বেগম অভিযোগ করে বলেন, প্রায় বছর তিনেক আগে করান গ্রামের মনমোহন, সাবিস্টিন ও অনিলদের জমি জোরপূর্বক দখল করতে গেলে স্থানীয় মেম্বার হিসেবে তিনি বাঁধা দেন। এতে সন্ত্রাসী হিরন ক্ষিপ্ত হয়ে তাকে জনসম্মূখে কাপড় টেনে হিচড়ে গাছের সাথে বেঁধে তাকে লাঞ্ছিত করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজ মোড়ল মহিলা মেম্বারের লাঞ্ছিত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক সময় হিরনের বিরুদ্ধে খারাপ কার্জকলাপের অভিযোগ ছিল। তার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি নিজেও লাঞ্ছিত হয়েছিলাম। মাঝখানে কিছুদিন ভালো ছিল। তবে এখন আবার তার সম্পর্কে বিভিন্ন মানুষের জমি-জমা দখল করার অভিযোগ শুনতে পাচ্ছি।
কুখ্যাত ডাকাত সর্দার হিরন সম্পর্কে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া এ প্রতিবেদককে জানান, প্রকৃত পক্ষে হিরন খারাপ লোক। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। তবে সাম্প্রতিককালে তার বিরুদ্ধে কোন অভিযোগ থানায় আসেনি।
এ ব্যাপারে অভিযুক্ত হিরন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে লেখেন। এর আগেও আঠার-ঊনিশটি পত্র-পত্রিকায় আমার বিরুদ্ধে অনেকে লেখছে। তাতে আমার কিছুই হয় নাই। আমি সরকারী চাকরী করি না, যে আমার কোন ক্ষতি হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads