নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নতুন এলাকায় বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেছে। ১ অক্টোবর বুধবার বিকাল ৪টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলব্যাওচ-হাড়িডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিলব্যাওচ গ্রামের বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়।
গ্রামের ৩.২৫ কিলোমিটার অঞ্চলে আনুষ্ঠানিকভাবে নতুন এ সংযোগ দেয়া হয়। অফিস সূত্রে জানা যায় মোট ১৯৭ জন নতুন গ্রাহককে এ সংযোগের আওতাভূক্ত করা হয়েছে। এদের মধ্যে মসজিদ ও স্কুলসহ মোট ৫টি দাতব্য প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল মোতালেব মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমাজ উদ্দিন সরদার। এসময় সালামাবাদ ইউপি চেয়ারম্যান নাজমুল হক প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ সামসুর রহমান (সাম), উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ শামিমুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, যুবনেতা খালিদ হোসেন, আওয়ামীনেতা শেখ মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এম.এম পাভেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম শেখ প্রমুখসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়া কলেজের ভাইস প্রিন্সিপ্যাল শেখ কামাল মাহমুদ। ডিজিএম তার বক্তব্যে সকলকে সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ ও পার্শ্ব সংযোগ না দেয়ার আহবান জানান।




