আমতলী(বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে প্রতিবছরের ন্যায় স্পন্সরশীপ এতিম শিশুদের মায়েদের নিয়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা বে-সরকারী সংস্থা ইসলামী রিলিফের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসে ষ্টেশন অফিসার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. মিজানুর রহমান ,বক্তব্য রাখেন ইসলামী রিলিফের প্রোগ্রাম অফিসার মো. গোলাম মস্তফা, সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুল, প্রেসক্লাব সহ-সভাপতি এম এ সাইদ খোকন, ইসলামী রিলিফের প্রোগ্রাম অফিসার নাসরিন সুলতানা। উল্লেখ্য আন্তজার্তিক সংস্থা ইসলামী রিলিফ ২০০৯ সালের জুলাই মাস থেকে উপজেলার ৩শ এতিম শিশুকে পড়াশোনা, খাদ্য,চিকিৎসাও বাসস্থানের জন্য প্রতি মাসে ২৬ ইউরো সমপরিমান ২ হাজার ৭শ টাকা করে তিনমাস পরপর ব্যাংকের মাধ্যমে প্রদান করে আসছে।ইসলামী রিলিফ উক্ত কার্যক্রমের মাধ্যমে এতিম পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও স্থায়ীভাবে তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এ ছাড়া ও ইসলামী রিলিফ পাশ্ববর্তী কলাপাড়া ও গলাচিপা উপজেলায় ও ৬ শ এতিম শিশুকে অনুদান প্রদান করে আসছে ।




