আমতলী (বরগুনা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বুধবার সকালে আমতলী উপজেলা শাখার সভাপতি মো. শাহআলম তালুকদারের সভাপতিত্বে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকিকে গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে আমতলী পৌরশহরেবিক্ষোভ মিছিল বের করেন । মিছিলটি আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী নুতন বাজার বাধঘাট চত্বরে পথসভা করেন । পথ সভায় বক্তব্য রাখেন মাওঃ ওমর ফারুখ, মাওঃ শাহালোম,ছাত্র আন্দোলন সভাপতি মো. নুরহোসেন, গাজী ফরিদ উদ্দিন, এইচ ,এম ,নুরে আলম সিদ্দিকি প্রমূখ। সকালে ইসলামী আন্দোলনের শতশত নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিলে অংশগ্রহন করেন।

আমতলীতে আর্সেনিক পানি বাহিতরোগ দূর করনে মতবিনিময় সভা

বরগুনার আমতলীতে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এনজিও ফোরামের উদ্যোগে খলিফা ফাউন্ডেশনের আয়োজনে আর্সেনিকোসিস এবং পানিবাহিত রোগের উপর সার্বিক আলোচনার মাধ্যমে সরকারী বেসরকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে একটি শক্তিশালী নেটওর্য়াক গড়ে তোলা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আর্সেনিকোসিস সমস্যা চিহ্নিতকরন, উত্তরনের উপায় খুঁজে বের করা ও আর্সেনিকোসিস রোগীদের চিকিৎসা সেবা ত্বরান্বিত করা উপলক্ষে আলোচনা সভা উপজেলা হাসপাতালের প্রশাসক ডাঃ একরামূল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ হাওলাদার,ডাঃ ইসমত আরা কলি, এনএসএস নির্বাহি পরিচালক শাহাবুদ্দিন পান্না, ডাঃ মাহমুদ হাসান, খলিফা ফাউন্ডেশন নির্বাহি পরিচালক গাজী মতিয়ার রহমানও ডাঃতেন মং প্রমূখ। সভায় শিক্ষক, ডাক্তার,সাংবাদিক ,সরকারী বেসরকারী কর্মকর্তারা অংশ গ্রহন করেন।




