স্টাফ রিপোর্টার : ‘তারণ্যের ষোল’ শ্লোগানে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ১ অক্টোবর বুধবার শেরপুরে ১৬ বছরে চ্যানেল আই আনন্দ উত্সব উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় শহরের পৌর নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ‘১৬ বছরে চ্যানেল আই’ কেক কাটা হয়। নবারুণ শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের সাথে নিয়ে কেকটি কাটেন মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ মহসীন আলী। এসময় নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী, দলিত-হরিজন অধিকার সংগঠক পবিত্র রবিদাস উপস্থিত ছিলেন।
পরে নিউমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে মাধবপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।




