স্টাফ রিপোর্টার : শেরপুরে পলিথিন নিষিদ্ধের আইন কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বুধবার সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সোবহান।
মানববন্ধনে শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. রিয়াজুল করিম, পরিবেশ বাঁচাও আন্দোলনে’র কো-অডিনেটর আতিক মোর্শেদ, শেরপুরের বিশিষ্ট সমাজ সেবিকা রাজিয়া সামাদ, ইন্টারাপ্টেড নেচার এন্ড এনভাইরমেন্ট (শাইন) এর নির্বাহী পরিচলক মুগনিউর রহমান মনি, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফেরামের সাধারণ সম্পাদক রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর ডিবেটিং সোসাইটি’র সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মানববন্ধনে শেরপুর প্রেসক্লাব, শেরপুর সাংবাদিক সমিতি, খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশন, ছাত্র বন্ধু পরিষদ, পাতাবাহার খেলাঘর আসর, উদীচীসহ ২৮ টি সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।




