ads

বুধবার , ১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১, ২০১৪ ৭:২৬ অপরাহ্ণ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে নিজ বাড়ি থেকে পুলিশ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে। ১ অক্টোবর বুধবার সকালে শহরের গুঞ্জাবাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হচ্ছে রনী সরকার (৩৫), স্ত্রী স্বপ্না রানী (৩০) এবং তাদের কন্যা ভুমি (৫)।
মৃতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে রনী মোবাইলে তার শ্বাশুড়ীকে জানায়, আপনার মেয়ে (স্বপ্না রানী) অসুস্থ্য হয়ে পড়েছে, তাকে নিয়ে যান। তবে কেমন অসুস্থ্য তা জানায়নি। স্বজনরা বুধবার সকাল ১০টায় এসে দেখে বাড়ির দরজা বন্ধ। দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে রনী গলায় ফাঁস দিয়ে ঝুলছে এবং পাশে স্ত্রী স্বপ্না ও কন্যা ভুমির লাশ পড়ে আছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, তাদের ধারনা, পারিবারিক কোন কোন্দলের কারনে রনী স্ত্রী ও কন্যাকে বিষ পান করিয়ে পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে ঘটনার কারন কেউ জানাতে পারেনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads