ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভালুকা ফুলহারী ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ঝিনাইগাতী উপজেলার তৃণমুল সম্মেলন নলকুড়া ইউনিয়নে প্রথম শুরু হয়। ১ অক্টোবর বুধবার সকালে ফুলহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অুনষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সভাপতি মো: মীর জাফর আলী । এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এসএম আমিরুজ্জামান লেবু । এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জমসেদ আলী , ইদ্রিস আলী মল্লিক, আইয়ুব আলী ফর্সা, লোকমান হেকিম খান, আয়শা সিদ্দিকা রুপালী ,আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ , ছাত্র নেতা মো: সোলায়মান , মো: আব্দুল হালিম প্রমূখ । সম্মেলনে মো: ফকরুদ্দিন মাস্টারকে সভাপতি ও মো: জয়নাল আবদীনকে সাধারন সম্পাদক ও বাবুল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ভালুকা –ফুলহারি ওয়ার্ড আওয়ামী লীগের শক্তিশালী কমিটি গঠন করা হয় । দীর্ঘ ১৩ বছর পর সম্মেলন হওয়ায় তৃণমুলের নেতা কর্মীদের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত হয়েছে ।




