ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ভেজাল বিরোধী অভিযানে ৫টি ফার্মেসীকে ২৫হাজার টাকা জরিমানা ও ৩ফার্মেসী মালিককে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে পৌরসভার নোয়ারাইবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ রাজিব চক্রবর্তী ও এসআই আব্দুর রশিদ সরকারসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়াদ উত্তির্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশ, ফার্মেসী ও পরিচালকের লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালত নোয়ারাই বাজারের নুর ফার্মেসীর মালিক মাহমুদূননুর, রাজেন্দ্র হোমিও হলের মালিক ডাঃ রুপেন্দ্র লাল দাস, রানাকান্ত হোমিও হলের মালিক রানাকান্ত দাসকে ৬ মাসের সাজা ও ৫হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া শান্ত ফার্মেসীর মালিক শাহ মোজাহিদ আলী ও অনুকুল ফার্মেসীর মালিক মন্তুষ কুমার দাসকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। ড্রাগ অর্ডিন্যান্স ১৯৪০ ও ড্রাগ অধ্যাদেশ ১৯৮২ এর ২৭ধারায় এ শাাস্তি প্রদান করা হয়।

ছাতক ইউপি সদস্যপদে আব্দুস শহীদ বিজয়ী
ছাতক সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড়বাড়ি গ্রামের আব্দুল মছব্বিরের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বড়বাড়ি গ্রামের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুস শহীদ ও হায়াতুল ইসলাম। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহনে ওয়ার্ডে ৬শ’২৯ভোটারের মধ্যে ৪শ’৭০জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২শ’৩৫ভোট পেয়ে আব্দুস শহীদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হায়াতুল ইসলাম পেয়েছেন ২শ’৩১ভোট। মোট কাষ্টিং ভোটের মধ্যে ৪ভোট বাতিল হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান। এদিকে ছাতক পৌরসভার মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সাবেক মেম্বার নূরুল হক ও সোৗদি প্রবাসী নিজাম উদ্দিনের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যকে অভিনন্দন ও তার সুস্বাস্থ্য কামনা করেছেন। এছাড়া আব্দুস শহীদ ৯নং ওয়ার্ডের ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ছাতকে সমাজসেবী সিকন্দর আলী স্মরনে তালামিযের শোকসভা ও দোয়া মাহফিল
সুনামগঞ্জ জেলা তালামিযের উদ্যোগে ছাতকের তকিপুর গ্রামের সমাজসেবী সিকন্দর আলী স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোবিন্দগঞ্জস্থ রহমতুন নেছা শপিং কমপ্লেক্সে জেলা তালামিযের সভাপতি মুহিবুর রহমান আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিছবাহর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ নেছার আহমদ সাকি, সাংগঠনিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, আল-ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক, মরহুমের পুত্র মাওলানা এমএ মতিন, অর্থ সম্পাদক মাওলানা শামছুল হুদা, গোবিন্দগঞ্জ আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, জেলা তালামিযের অর্থ সম্পাদক হাফেজ নুর উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ছালেক আহমদ সুমন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, ছাতক উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজন, প্রশিক্ষণ সম্পাদক আবু তাহের, অফিস সম্পাদক আলী হোসেন নাঈম, গোবিন্দগঞ্জ আঞ্চলিক তালামিযের সভাপতি হাফেজ আব্দুল বাছিত প্রমুখ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, আল-ইসলাহ নেতা হাফেজ আবুল খয়ের। এ সময় আল-ইসলাহ, তালামিযের জেলা ও উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাতক প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আল-ইসলাহ ও তালামিযের অভিনন্দন
ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, আল-ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা এমএ মতিন, অর্থ সম্পাদক মাওলানা শামছুল হুদা, দক্ষিণ ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শফিক উদ্দিন, সুনামগঞ্জ জেলা তালামিযের সভাপতি মুহিবুর রহমান আক্তার, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিছবাহ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ নেছার আহমদ সাকি, সাংগঠনিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক হাফেজ নুর উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ছালেক আহমদ সুমন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, ছাতক উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজন, প্রশিক্ষণ সম্পাদক আবু তাহের, অফিস সম্পাদক আলী হোসেন নাঈম, গোবিন্দগঞ্জ আঞ্চলিক তালামিযের সভাপতি হাফেজ আব্দুল বাছিত, আল-ইসলাহ নেতা হাফেজ আবুল খয়ের।
ছাতকে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ছাতকে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সামাজিক সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন কর্মসূচির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ছাতক শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা। বক্তব্য রাখেন, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সমাজসেবা অফিসার এমরান খান, জেলা ইউনিসেফ’র কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ইসলাম উদ্দিন, গীতা পাঠ করেন, সুধাংশু দাস।
ছাতকে বিদ্যুপৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু
ছাতকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিরু হোসেন (৪৫) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জুড়াপানি-চান্দের টিলা গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের মৃত এখলাছুর রহমানের পুত্র। নিহতের স্বজন ইসলাম উদ্দিন সুহেল জানান, মিরু হোসেন এলাকায় রং মিস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে বাঁশঝাড়ে বাশঁ কাটার সময় বিদ্যুতের লাইনের সাথে বাশেঁর মাথা লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিরু হোসেন মারা যান। নোয়ারাই ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




