ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩ বছর শাস্তি কমল আশরাফুলের : আরও ২ বছর ক্ষমাযোগ্য

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ২:০০ অপরাহ্ণ

ashrafulশ্যামলবাংলা স্পোর্টস : দুর্নীতির দায়ে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ৮ বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ৫ বছর করেছে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল। এতে আছে দুই বছরের ক্ষমাযোগ্য শাস্তি। ২৮ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ই-মেইলে বলা হয়, ২০১৬ সালের ১৩ আগস্ট বা তারপর ক্রিকেটে ফিরতে পারেন আশরাফুল।
গত বছরের ১৩ আগস্ট থেকে কার্যকর রয়েছে আশরাফুলের নিষেধাজ্ঞা। তাই ২০১৬ পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতেই হচ্ছে সাবেক এই অধিনায়ককে। এর মধ্যে বিসিবি বা আইসিসির কোনো শিক্ষা বা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে হবে সাবেক এই অধিনায়ককে। সেক্ষেত্রে ৩ বছর পর বাতিল হতে পারে বাকি ২ বছরের নিষেধাজ্ঞা। তবে জরিমানা করা ১০ লাখ টাকা দিতেই হচ্ছে আশরাফুলকে।
উল্লেখ্য, ক্রিকেটে ম্যাচ পাতানোর অপরাধে আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছিল দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। পরে ডিসিপ্লিনারি প্যানেল প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদের কাছে শাস্তি কমাতে আপিল করেন আশরাফুল। তারই প্রেক্ষিতে শাস্তি কমল অন্যতম সেরা সাবেক এই ব্যাটসম্যানের। দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের আপিএলে দোষী প্রমাণিত হলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী। তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি ঘোষিত সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন সেলিম চৌধুরী।
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থপনা পরিচালক শিহাব চৌধুরীর ১০ বছরের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে তার ২০ লাখ টাকার জরিমানা বাতিল করা হয়েছে।
এখনো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ আছে আশরাফুল, শিহাব চৌধুরী, বিসিবি ও আইসিসি। রায় পাওয়ার ২১ দিনের মধ্যে সেখানে আপিল করতে হবে তাদের।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads