ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ নিয়ে বক্তব্য : তোপের মুখে লতিফ সিদ্দিকী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ১:০১ অপরাহ্ণ

latif siddikiশ্যামলবাংলা ডেস্ক : হজ নিয়ে কথা বলে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের তোপের মুখে পড়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ২৮ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামী মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহŸান জানিয়েছে। অপর এক বিবৃতিতে হেফাজতে ইসলামও প্রশাসনিক ব্যবস্থা চেয়েছে মন্ত্রীর বিরুদ্ধে। সংগঠনটি বলেছে, যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে মন্ত্রীর জন্য সালমান রুশদি ও তসলিমা নাসরিনের পরিণতি অপেক্ষা করছে।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামায়াতের বিরোধী। ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মন্ত্রী যে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আপত্তিকর ও অন্যায় মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানদের ঈমানে আঘাত দিয়েছেন। তিনি ওই বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনার জন্য লতিফ সিদ্দিকীর প্রতি আহŸান জানান।
হেফাজতে ইসলাম তাদের বিবৃতিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলনের পথ বেছে নেবেন। লতিফ সিদ্দিকীকে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে বহিষ্কার না করা হলে ২০১৩ সালের মতো সারাদেশে নাস্তিক-বিরোধী আন্দোলনে নামার হুমকিও দিয়েছে সংগঠনটি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads