সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার থানার আইন শৃঙ্খংলা সমুন্বিত রাখার লক্ষে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুর রহমান চৌধুরীর সাথে সূধীজনদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় থানা চত্ত্বরে ওসি জাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব ডাঃ তাহের উদ্দীন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভীন, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বেনু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মন্ডল, সহ-সভাপতি মন্মত সাহা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর আলম প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা।
সাপাহারে জাতীয় কন্যা শিশু দিবসে র্যালী ও আলোচনা সভা

নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে থেকে মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান এর নের্তৃত্বে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা চত্ত্বরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প অফিসার শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আল-আমিন সরকার, সহকারী মৎস্য অফিসার মনিরুজ্জামান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ কুমার সাহা প্রমুখ।
সাপাহারে ইয়াবা সহ প্রভাষক গ্রেফতার
নওগাঁর সাপাহারে ইয়াবা ট্যাবলেট সহ ফয়সাল আলম নামের এক প্রভাষককে আটক করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুর রহমান চৌধুরী জানান, গত সোমবার সন্ধা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই বায়েজীদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদরের কুচিন্দা রোডে মাদক সেবনরত অবস্থায় সাপাহার সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফয়সল আলম কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আটককৃত প্রভাষককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




