ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর রক্তে রাঙ্গানো স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : তোফায়েল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৭:৪৪ অপরাহ্ণ

Picture Sava 30.09.14মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীর জনক বঙ্গবন্ধু ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে সুজলা সুফলা শষ্য শ্যামলা বাংলাদেশ পরিনত করেছেন। তিনি আজ নেই, কিন্তু তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে দায়িত্ব পালন করছেন। আর শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু ও ময়েজ উদ্দিনের রক্তে রাঙ্গানো স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ ময়েজ উদ্দিনের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরো বলেন, বারবার আমার প্রিয় ময়েজ উদ্দিন ভাইয়ের কথা মনে পরে। তিনি আমাকে খুব ¯েœহ করতেন। পরিতাপের বিষয় তিনি যে মাটিতে জন্ম গ্রহণ করেছেন, সে মাটিতেই নৃশংসভাবে খুন হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারউজ্জামান, সিমিন হোসেন রিমি এমপি ও এ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় স্বরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেবিএম মফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা যুবলীগের সভাপতি শরীফুল ইসলাম তোরন প্রমুখ। এ সময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য পিতার যোগ্য কন্যা হিসেবে তা রক্ষা করছেন। তাই শেখ হাসিনার সরকারকে বারবার নির্বাচিত করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুকে আমরা অসময়ে হারিয়েছি। হারিয়েছে আমার পিতা জাতীয় বীর ময়েজ উদ্দিন আহমেদকে। বর্তমান জননেত্রী শেখ হাসিনা পিতৃহারা, আমিও পিতৃহারা। তাই আপনারা দোয়া করেবেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আপনাদের সেবা করে যেতে পারি। আর সে লক্ষ্যে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষ তখন সুখে থাকেন। তাই আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আসতে আপনারা সহযোগীতা করবেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল সহকারে স্মরণ সভায় যোগদেয়। এক পর্যায়ে স্মরণ সভা পরিনত হয় বিশাল জনসভায়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads