ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৫:০৩ অপরাহ্ণ
দৌলতপুরে সন্ত্রাসী হামলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের হামলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রিফায়েতপুর-আল্লারদর্গা সড়কের লক্ষিকোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভেড়ামারা থেকে মোটরসাইকেল যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ নিজ অফিসে যাওয়ার পথে লক্ষিকোলা নামক স্থানে অজ্ঞাত দুই সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় তার আর্তচিৎকারে গ্রামবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে প্রেরন করে। খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমুল হক পাভেল ও দৌলতপুর থানার ওসি এনামুল হকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন হাসপাতলে আহত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদকে দেখতে ছুটে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে তিনি চিকিৎসাধিন রয়েছেন।
শিক্ষা অফিসার ফারুক আহমেদ জানান, হত্যার উদ্দেশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার উপর হামলা করা হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমূল হক পাভেল বলেন, কি কারনে তার উপর হামলা করা হয়েছে সে বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ইয়াকুব আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

Need Ads