ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারাকান্দায় দেশীয় অস্ত্রসহ ট্রাক আটক : গ্রেফতার ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৫:১২ অপরাহ্ণ
তারাকান্দায় দেশীয় অস্ত্রসহ ট্রাক আটক : গ্রেফতার ২

মাহ্ফুজুর রহমান (মুসা), তারাকান্দা (ময়মনসিংহ) : পুলিশ সোমবার সকালে ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কের তারাকান্দায় একটি ট্রাকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন তারাকান্দা উপজেলার পানিহরি গ্রামের সাহেদ আলীর পুত্র ট্রাক চালক আলী হোসেন (৩৫) ও ফুলপুর আমুয়াকান্দা বাজার এলকার আব্দুল মান্নানের পুত্র হেলফার সুমন মিয়া (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফুলপুরগামী ২৫০ বস্তা চাল ভর্তি একটি ট্রাক আটক করেন। এতে অভিযান চালিয়ে রাম-দা, চাপাতি, চোরাই কাজে ব্যবহৃত ৪ টি কার্টার ও সাবল উদ্ধার করেন। তারাকান্দা থানার এসআই সুমন মিয়া জানান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ট্রান্সফরমার চুরিসহ একাধিক মামলা রয়েছে।

Shamol Bangla Ads

তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এর মুক্তির দাবিতে তারাকান্দা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি তারাকান্দা উত্তর বাজার থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আমির হাসান স্বপন, আজহারুল ইসলাম মন্ডল, শহীদুল ইসলাম মন্ডল, মোজাম্মেল হক মন্ডল, নজরুল ইসলাম আজাদ, কলেজ ছাত্রদল নেতা রুবেল, আল আমিন, সুজন, রবিন। বক্তারা বক্তব্যে বলেন, অবিলম্বে ছাত্রদলের সকল নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দিতে হবে বলে দাবী জানান।

Shamol Bangla Ads

ফুলপুরে শিশু ধর্ষণকারী গ্রেফতার

পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে সাইকুল ইসলাম (৪০) নামে এক শিশু ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন। ধর্ষক সাইকুল ফুলপুর সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুরালীর পুত্র। সে শনিবার সন্ধ্যায় ৪ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষণ করে পালায়। গুরুতর আহতবস্তায় শিশুকে চিকিৎসার ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষিতার পিতা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads