ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া আবাসনের সামনে থেকে বোমা উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৮:০৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া আবাসনের সামনে থেকে বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার আকন্দবাড়িয়ায় আবাসন এলাকার সামনে থেকে ৫ টি শক্তিশালী বোমা ও ৪ টি টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ। বড় রকমের নাশকতা মূলক ঘটনা ঘটানোর জন্যেই এ ধরণের প্রস্তুতি ছিল বলে পুলিশ ধারণা করছে। মঙ্গলবার সকাল বেলা ১১ টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আকুন্দবাড়িয়া আবাসনের সামনের রাস্তার পাশে একটি শিশু বাগানে থলেই ভর্তি একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটটি দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেগমপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে তাজা বোমা ও টর্চ লাইট উদ্ধার করে। পরে বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য বালতির পানিতে চুবিয়ে রাখে।
বেগমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আবাসনের অদূরে দর্শনা-জীবননগর সড়কের জামতলা নামক স্থানে ঢাকা-দর্শনা গামী বেশ কয়েকটি পরিবহনের গণ ডাকাতির ঘটনা ঘটে। এসময় আলমসাধু যাত্রী গৃহবধু (৩০) কে ধরে নিয়ে যেয়ে আখক্ষেতে গণ ধর্ষন করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে ৫ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করলে ডাকাতরা গৃহবধুকে ফেলে পালিয়ে যায়। পুলিশ গৃহবধুকে আখক্ষেত থেকে উদ্ধার করে।

Shamol Bangla Ads

দামুড়হুদায় আ’লীগ নেতার হত্যা চেষ্টার আসামীসহ গ্রেফতার ৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা ইয়াছ নবীকে হত্যা চেষ্টা মামলার আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো একই উপজেলার জগন্নাথপুর গ্রামের ইমাম আলী শেখের ছেলে কালাম (২৮), দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের সাদুলের ছেলে শামীম (৩০), কুতুবপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে আমির হোসেন (৪৫), আলমডাঙ্গা উপজেলার খোরত গ্রামের মৃত নঈম উদ্দীনের ছেলে একলাস উদ্দীন (৪৭), নন্দবার গ্রামের আমির উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও হারদী গ্রামের মৃত ইন্দু খার ছেলে সাধুকে (৩৭) গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা রয়েছে।

Need Ads