ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৫:১৭ অপরাহ্ণ
চকরিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
গতকাল সোমবার সকালে চকরিয়ায় নির্যাতনে অতিষ্ট হয়ে মাদকাসক্ত ছেলে সিরাজুল মুনির আরাফাতকে পুলিশে দিয়েছেন তার বাবা। পুলিশ জানায়, ছেলে আরাফাত প্রতিদিন মাদক সেবন করে পরিবার সদস্যদের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। এতে অতিষ্ট হয়ে তার বাবা ছৈয়দ আহমদ গতকাল আরাফাতকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, বাবার অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে। মামলা দেয়া হলে গ্রেফতারকৃত আরাফাতকে জেলহাজতে পাঠানো হবে।

Shamol Bangla Ads

চকরিয়ায় দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল সোমবার সকালে পুলিশের একটিদল পৌরসভার হালকাকারার মৌলভীরচর এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, চট্টগ্রামের কোতোয়ালী থানায় মাদক আইনে দায়ের করা মামলার আসামি চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিনকে (৪০) গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরদিকে গত রোববার রাতে থানার এএসআই ময়নাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান হালকাকারা এলাকা থেকে চাঁদাবাজি ও দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাবিব উল্লাহ প্রকাশ লালু ডাকাতকে গ্রেফতার করেছে। লালু ওই এলাকার মৃত নমিউদ্দিনের ছেলে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, গ্রেফতারকৃত লালু ডাকাতের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, দস্যুতা ও শ্লীলতাহানীর অভিযোগে ৫টি মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত।

Shamol Bangla Ads

চকরিয়ায় প্রেমিক যুগল আটক

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক হয়েছে এক প্রেমিক যুগল। গতকাল সোমবার বিকেলে থানার এসআই রফিকুল হাসান পৌরশহরের থানা রাস্তার মাথার একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এসআই রফিকুল হাসান জানান, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার কলেজ পড়–য়া ছাত্রীর সাথে বিয়ের প্রলোভনে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন কক্সবাজার শহরতলীর কলাতলী এলাকার আরিফুল ইসলাম প্রকাশ করিম নামের এক লম্পট। সম্পর্কের সুবাদে ওই ছাত্রীকে লামার মিরিঞ্জা নিয়ে গিয়ে গত তিনদিন ধরে সেখানে একটি আবাসিক হোটেলে রাতযাপন করেন তারা। সোমবার বিকেলে প্রেমিকা ওই ছাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে প্রেমিক প্রতারক ওই যুবক পালিয়ে যাওয়ার সময় ছাত্রীর স্বজনরা তাকে আটক করেন।

চকরিয়ায় ব্যাংকের ভেতর ঢুকে টাকা
ছিনতাইয়ের চেষ্টা, একজন আটক

চকরিয়ায় ব্যাংকে ঢুকে টাকা লুটের চেষ্টার সময় টাকাসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরশহরের সোসাইটি এলাকার বাবুল শপিং সেন্টারে সোনালী ব্যাংকের ভেতরে ঘটেছে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সোনালী ব্যাংকের ভেতর এক ব্যক্তি ক্যাশ কাউন্টারে ঢুকে কৌশলে পাঁচশত টাকার চারটি বান্ডিল (দুই লাখ টাকা) হাতে নিয়ে হাঁটা দেন। তাৎক্ষনিক ঘটনাটি ক্যাশ কাউন্টারের কর্মকর্তার দৃষ্টি গোচর হলে তিনি চিৎকার শুরু করেন। ওইসময় ব্যাংকের অন্য কর্মকর্তা-কর্মচারীরা শফিউল আলম (৩৮) নামের ওই ছিনতাইকারীকে টাকাসহ আটক করেন।
সোনালী ব্যাংক চকরিয়া শাখার কর্মকর্তা আবদুল খালেক বলেন, ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের অগোচরে ওই ব্যক্তি ভেতরে ঢুকে দুই লাখ টাকা নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করেন। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধে মুখে সে টাকা নিয়ে পালাতে পারেনি। তবে ওইসময় তাকে আটক করার পর টাকা উদ্ধার হওয়ায় ঘন্টা পর ছেঁেড় দেয়া হয়েছে।

চকরিয়ায় দুই ভূয়া দন্ত চিকিৎসকসহ ৪জন আটক

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ভুঁয়া দন্ত চিকিৎসকসহ ৬জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় চক্ষু চিকিৎসার একটি চেম্বার সিলগালা করা হয়েছে। পরে ৬জনকে এক লাখ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৌরশহরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাঈন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাঈন উদ্দিন বলেন, শহরের সোসাইটি ও হাসপাতাল সড়কে ভুঁয়া চিকিৎসা প্রতিষ্টান খুলে অপচিকিৎসা চালানোর অভিযোগে গতকাল অভিযান চালিয়ে দুইজন ভুঁয়া দন্ত চিকিৎসক ও প্রতিষ্টানের চার কর্মচারীকে আটক করা হয়। তিনি বলেন, আটককৃতদের মধ্যে দন্ত চিকিৎসক নাদিম সাত্তার শাওনকে ৫০হাজার টাকা, মো.হাসানকে ৩০হাজার টাকা, কর্মচারীদের মধ্যে বাদশা মিয়াকে ২০হাজার টাকা এবং সাদ্দাম হোসেন, মো.পেঠান ও জাহাংগীর আলমকে ১০হাজার টাকা জরিমানা করে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযানের সময় ভুঁয়া চিকিৎসক নুরুল কামাল পালিয়ে যাওয়ায় তার চক্ষু চিকিৎসার চেম্বারটি সীলগালা করে দেওয়া হয়েছে।

চকরিয়ায় দুই ছাত্রলীগ নেতা বহিস্কার

সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বমুবিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: শাখাওয়াত ও সাধারণ সম্পাদক মাসুদ রানাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি ওই ইউনিয়ন ছাত্রলীগের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের স্থগিত করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেফাতেুল কবির বাপ্পী জানান, বহিস্কৃত ছাত্রলীগ নেতা শাখাওয়াত ও মাসুদ রানা গত কয়েকদিন ধরে সংগঠন বিরোধী কাজে জড়িত ছিল। ওই দুই ছাত্রলীগ নেতা আওয়ামীলীগ নেতাদের ওপরও হামলা করেছে। এজন্য তাদেরকে বহিস্কার করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!