ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিনু-বুলবুলসহ ৮৯ জনের নামে চার্জশিট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৯:১২ অপরাহ্ণ

Minu-Bulbulরাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের ছোঁড়া বোমা হামলায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহতের ঘটনায় আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বিএনপির বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ ৮৯ জনের নামে রোববার বিকেলে ওই চার্জশীট দাখিল করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেলে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে ওই চার্জশীট দাখিল করা হয়েছে। এতে মামলার এজাহার নামীয় ৮৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে ৯০ জন আসামীর মধ্যে নাম ঠিকানা সঠিক না থাকায় চার্জশীটে দুই জনের নাম বাদ দেয়া হয়েছে। এ ঘটনায় ওই দিন রাতেই বোয়ালিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম, সেই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার বাঁধন নামের একজনের নাম ওই চার্জশীটে দেখানো হয়েছে।বাদী হয়ে রাজশাহী সিটি মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপির বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা, জামায়াতে ইসলামীর নগর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাইনুল ইসলাম, আসম মামুন শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি সারোয়ার জাহানসহ ৯০ জনের নাম উল্লেখ করে ১৮দলের ৪শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।ওসি আরো বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আসামী বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া বাকি আসামীদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি ভ্যানে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই পিকাপভ্যানে থানা নয় পুলিশ সদস্য আহত। এদের মধ্যে গুরুতর আহত নগর পুলিশের স্টেপ-১ সদস্য সিদ্ধার্থ সরকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads