ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে ব্র্যাকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণাকারী ওয়াজেদ আলী শ্রীঘরে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৮:৫৬ অপরাহ্ণ
মহাদেবপুরে ব্র্যাকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণাকারী ওয়াজেদ আলী শ্রীঘরে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ব্র্যাকের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক উপজেলার চান্দাস ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামের ছামেদ আলীর পুত্র ওয়াজেদ আলী (৩৩) বলে জানা গেছে। থানার এসআই মিজানুর রহমান ২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের পোষ্ট অফিস মোড় এলাকা থেকে ওই প্রতারককে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবী) মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্র এবং ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ টিপু সুলতান ও এলাকা ব্যবস্থাপক শেখ মোস্তফা আলী জানান, প্রতারক ওয়াজেদ আলী নিজেকে ব্র্যাকের প্রজেক্ট ডাইরেক্টর উল্লেখ করে প্রোগ্রাম কো-অডিনেটর এবং ট্রেইনারসহ কয়েকটি পদে আকর্ষণীয় বেতনে লোক নিয়োগের জন্য গত জুলাই মাসে বগুড়ার একটি পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরীক্ষার ফি বাবদ ২৬০ টাকাসহ চাকরী দেয়ার কথায় প্রতারক ওয়াজেদ আলী এ সময়ের মধ্যে বহু সংখ্যক নারী-পুরুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে ভুয়া নিয়োগ এবং এর আড়ালে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি জানাজানি হলে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads