আজহারুল হক, গফরগাঁও : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবোকে) কোম্পানী করার প্রতিবাদে বিক্রয় ও বিতরণ বিভাগ গফরগাঁও কার্যালয়ের কর্মচারীবৃন্দ সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল শেষে গফরগাঁও নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে সিবএ নেতা আঃ মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নূরুল হক, দেলোয়ার হোসেন, শাহ সুলতান ফকির, এমদাদ সরকার, রিপন মিয়া, রিপন ফরাজী প্রমুখ। বক্তারা অনতি বিলম্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানী করার সিন্ধান্ত প্রত্যাহারের দাবী জানান।




