ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেইসবুক থেকে অনুসন্ধান : কুমিল্লায় মহিলা ভূয়া ডাক্তারের এক বছরের জেল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ১২:১৮ অপরাহ্ণ

Lady Vua Doctor News Photoতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : গত শনিবার রাতে তিতাসের আসমানিয়ায় মুক্তি হাসপাতালে ইউএনও সামিহা ফেরদৌসির নেতৃত্বে মোবাইল কোর্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে শাহনাজ আক্তার মুন্নী নামে এক ভূয়া মহিলা ডাক্তার আটক করে এক বছরের জেল প্রদান করেন। উক্ত শাহনাজ আক্তার মুন্নী কোন ডাক্তার দূরে থাক, সে কোন প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারী নার্সও নয়। অথচ উক্ত হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে গত এক বছর ধরে চাকুরি করে আসছে এবং অনেক অপারেশন করে রোগীদের জটিল অবস্থায় ঢাকায় প্রেরণ করেছে।
মূলত: ফেইসবুকে কারো মাধ্যমে এক মহিলার ছবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের ছাত্রী উল্লেখ করে একটি স্টেটাস দেখে ওই ব্যাচের ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোড়ন শুরু হয় এবং তারা এ ধরণের কোন ক্লাস মেট চিনতে না পেরে ওই ব্যাচের ছাত্র ডা. ইকবাল হাসান মাহমুদ ২০ আগষ্ট ২০১৪ বেলা ২.১০ মিনিটে কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমানকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। সিভিল সার্জন অনেক খোঁজ খবর নিয়ে বিষয়টি নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় তিতাসের আসমানিয়ায় মুক্তি হাসপাতালে সরেজমিনে গমন করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিভিল সার্জন আসার খবর পেয়ে পেছনের সিঁড়ি দিয়ে তিনি পালিয়ে যান। ক্লিনিক কর্তৃপক্ষ বলেন, তিনি দুই দিনের ছুটিতে আছেন, কিন্তু কোন ছুটির দরখাস্ত দেখাতে পারেননি। সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান তাকে পরদিন ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার মধ্যে ওই ডাক্তারকে নিয়ে কাগজপত্র সহ কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আসতে নির্দেশ দেন। পরদিন ক্লিনিকের মালিক আসলেও উক্ত শাহনাজ আক্তার মুন্নী আসেননি। মালিকের কাছে তার কাগজপত্রের ফটোকপি দেখে সিভিল সার্জন তার মোবাইল নম্বর পেয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের কোন ব্যাচের ছাত্রী তা জিজ্ঞেস করেন। তিনি বলেন ৪৩তম ব্যাচের ছাত্রী। সিভিল সার্জন তাকে সহপাঠী দুই একজন ডাক্তারের নাম বলতে বলেন। তিনি তখন কল বেক করছি বলে ফোন বন্ধ করে দেন। একই মহিলার চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচ ও ৪৩তম ব্যাচ এর গন্ডগোল দেখে এবং তার মোবাইল ফোন বন্ধ দেখে সিভিল সার্জন ওয়েবসাইটে তার বিএমডিসি’র সার্টিফিকেট পরীক্ষা করেন। এতে দেখা যায় তার ছবির সাথে মূল সনদের ছবির কোন মিল নেই। ক্লিনিকের মালিকও তা দেখেন এবং আশ্চর্য হন। এতে সিভিল সার্জন বুঝেন এই মহিলা নিজের নাম পাল্টিয়ে ডাক্তার সাদিয়া চৌধুরী সিম্মি নাম ধারণ করে ভূয়া সনদ বানিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ভূয়া আবাসিক মেডিকেল অফিসার সেজে প্রতারণা করছেন। তিনি ক্লিনিক মালিককে ভূয়া ডাক্তার দিয়ে ক্লিনিক পরিচালনার জন্য তার লাইসেন্স থাকলেও তা কেন বন্ধ করা হবে না তার শোকজ করেন।
গত শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় জানা যায় ওই ভূয়া মহিলা ডাক্তার ওই ক্লিনিকে আবার রোগী দেখছেন। বিষয়টি কুমিল্লার সিভিল সার্জন জেনে তা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ গোলামুর রহমান ও তিতাসের উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. মোঃ মফিজ উদ্দিনকে অবহিত করেন। ওই দিন সন্ধ্যা ৬ টায় ইউএনও সামিহা ফেরদৌসি, উপ-পরিদর্শক মোঃ শহীদ উদ্দিন, ডা. দেবপ্রসাদ ভট্টাচার্য মোবাইল কোর্ট নিয়ে রাত ১০ টা পর্যন্ত উক্ত ক্লিনিকে পরিদর্শন করেন এবং এক পর্যায়ে সে স্বীকার করে ডা. সাদিয়া চৌধুরী সিম্মি তার আসল নাম বা পরিচয় নয়, তার আসল নাম শাহনাজ আক্তার মুন্নী, বাড়ি মাদারিপুরে, নবীনগরের আহম্মেদ ক্লিনিকে ৭ বছর ধরে নার্সদের সাথে থেকে সেবিকার কাজ শিখেছেন। তিনি তার সকল অপরাধ এক পর্যায়ে স্বীকার করেন। ইউএনও সামিহা ফেরদৌসি তাকে ২ বছরের জেল দেয়ার ক্ষমতা থাকলেও মহিলা চিন্তা করে তাকে ১ বছরের জেল দেন বলে ডা. দেবপ্রসাদ ভট্টাচার্য জেলা বিএমএ’র সাধারণ সম্পাদককে জানান। উল্লেখ্য কয়েক মাস আগে চান্দিনার মেডিকেয়ার হসপিটালে ৮ম শ্রেণি পাস ইসরাত জাহান নামে এক মহিলা গাইনী বিশেষজ্ঞ ডাক্তারকে মোবাইল কোর্ট আটক করে ৩৫ দিনের জেল প্রদান করেন (কোলে নবজাতক বাচ্চা থাকায় জেল কমিয়ে দেন)।

Shamol Bangla Ads

বিএমএ’র আজীবন সদস্য ভূয়া ডাক্তার

বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীকে পাঠানো এক চিঠিতে জানান, বগুড়ায় এক তদন্তে দেখা গেছে সেখানে বিএমএ’র আজীবন সদস্য মোঃ আকতার হোসেনের সার্টিফিকেটটি ভূয়া বিধায় তা বাতিল করা হয়েছে এবং দেশের সকল বিএমএ নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন ডাক্তারদের সার্টিফিকেট যাচাই করতে ওয়েবসাইটে বিএমডিসি’র সনদ ভেরিফিকেশন করার জন্য। কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান কুমিল্লা জেলার সকল ক্লিনিক মালিককে অনুরোধ করেছেন যার যার ক্লিনিকে কর্মরত বা প্র্যাকটিসরত সকল ডাক্তারকে নিয়োগ দেয়ার সময় তার মূল ডাক্তারি সনদ ওয়েবসাইটে ভেরিফিকেশন করে নিশ্চিত করার জন্য যেন অন্যের ছবি বা নামে নিজের ছবি বা নাম দিয়ে কোন ভূয়া সনদ বের করতে না পারে। গতকাল কুমিল্লায় মহিলা ভূয়া ডাক্তারের ১ বছরের জেল’র খবরটি ছিল পুরো জেলা জুড়ে চিকিৎসকদের আলোচনার বিষয়।

Need Ads