পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠূভাবে উদযাপন উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে হাবিবা মিথি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পীরগঞ্জ শাখার সভাপতি এ্যাড সন্তোষ কুমার সরকার, অনুপ কুমার রায়, বিনয় চন্দ্র বর্মন, শ্যামল চন্দ্র শীল, প্রমুখ। উল্লেখ্য এবারে পীরগঞ্জে ৭৭টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।




