ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার শিল্পীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৪:৫১ অপরাহ্ণ

28-09-2014 Nandigram Bograমো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাইয়ের অন্যতম উপকরণ দা, ছুরি, কাচি, চাপাতিসহ লোহার বিভিন্ন সামগ্রী তৈরীতে এখন মহা ব্যস্ত সময় কাটাচ্ছেন নন্দীগ্রাম উপজেলার কামার শিল্পীরা। দিনে ও রাতে পরিবারের অন্যন্য সদস্যদের সহায়তায় হাতুরের টুং টাং শব্দে মুখরিত এখন হাট বাজার ও কামার বাড়ি। নন্দীগ্রাম পৌর শহর, নন্দীগ্রাম হাট, ওমরপুর হাট, রনবাঘা হাট, কুন্দার হাট, হাটকড়ই বাজার, শিমলা বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শিল্পীরা দা, বটি, চাকু, চাপাতিসহ লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরি করছে। এসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মৌসুমি অর্ডারের পাশাপাশি স্থানীয় জনগনের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এসে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। স্থানীয় বা টেকেরহাট মোকাম থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুরে দা, বটি, চাপাতি, চাকুসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে কামাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও ঈদুল আযাহার মৌসুমকে সামনে রেখে তাদের ব্যবসা বেশ জমে উঠেছে বলে রাজিহার হাটের কামার শিল্পী অশোক দাশ জানায়। অশোক আরও জানায়, এক সময় তাদের যে কদর ছিল বর্তমানে তা আর নেই। মেশিনের সাহায্যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি তৈরি হওয়ার ফলে তাদের হাতে তৈরী যন্ত্রপাতি সস্তা হওয়ায় মানুষ তাদের থেকে দুরে সরে যাচ্ছে। অশোক আশংকা প্রকাশ করে বলেন, অদূর ভবিষ্যতে এই পেশাই হয়তো বিলুপ্ত হবে। তবে কোরবানির ঈদের সময় আমাদের ভরা মৌসুম। আমাদের পূর্ব পুরুষেরা এই কাজ করে আসছে সারা বছর তেমন কোন কাজ না থাকলেও কোরবানির সময় আমাদের কাজের চাহিদা বেড়ে যায়। এব্যপারে নতুন হাটের কামার শিল্পী বিপ¬ব বলেন, এই পেশায় আমরা যারা আছি তারা খুবই অবহেলিত। বর্তমান লোহার বাজার মূল্যে বেশি হওয়ায় সে অনুযায়ী আমরা তৈরী জিনিসের ন্যাযমূল্য পাচ্ছিনা। এই পেশায় থেকে সংসার চালাতে খুবই কষ্টকর। কামার শিল্পীরা মনে করেন সরকারী কোন আর্থিক সহযোগিতা না পেলে হয়তো এ শিল্প একদিন হারিয়ে যাবে। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা। ফিরে তাকানোর একটুও ফুসরত নেই তাদের। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের দা, ছুরি, চাপাতি তৈরি ও মেরামতের কাজ। অনেক কামার নতুন কাজ নেয়া বন্ধ করে দিয়েছেন। যদিও বছরের অন্য সময়ে তাদের কাজের তেমন চাপ থাকে না। এই সময় কাজের চাপ বেশি হওয়ায় অনেক স্থানে দেখা মিলছে মওসুমি কামারের। তারা এ মওসুমে নতুন দোকান বা খোলা জায়গা ভাড়া নিয়ে অস্থায়ী দোকান বসিয়ে দা-ছুরি শাণ দেয়ার কাজে নেমে পড়েছেন। নন্দীগ্রাম উপজেলার কামারদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, চাপাতি, দা, বটি, চাকু তৈরি এবং পুরনো অস্ত্রে শাণ দিতে তারা এখন দারুণ ব্যস্ত। তবে বছরের প্রায় সময় কাজ না থাকায় এখনকার অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় মনোনিবেশ করছেন। সারা বছরের মধ্যে এই সময়টাই তাদের আয় রোজগারের অন্যতম পথ। পশু কোরবানির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরী হচ্ছে কামারপাড়ায়। যদিও কাঁচামাল ও প্রয়োজনীয় পুঁজির অভাবে এই শিল্পে এখন চলছে ক্রান্তিকাল। প্রয়োজনের তুলনায় চাহিদা কম ও কামারদের তৈরী সামগ্রীর তুলনায় আধুনিক প্রযুক্তির বিভিন্ন কোম্পানির স্টিলের তৈরী সস্তা দামের নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রি করায় কামারদের দীর্ঘ দিনের বংশানক্রমিক এ পেশা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে। যে কারনে তাদের কেউ কেউ এখন অন্য পেশায় চলে যাচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নের কামারশালায় অন্যান্য সামগ্রীর সাথে কোরবানির ঈদ উপলক্ষ্যে তৈরী হচ্ছে দা, বটি, খুন্তি, নিরাণী, কুড়াঁল, আগর, কাঁচি, ছুড়ি, ছোরতা, হাতুড়ি, শাবল, কোদাল, লাঙ্গলের খাল, বাটালসহ বিভিন্ন লোহার জিনিসপত্র। কামারদের অধিকাংশ সদস্যদেরই নিজস্ব ঘর বাড়ি নেই। তারা অন্যের ঘর ও দোকানে ভাড়া থাকে। সারাদিনের পরিশ্রমের সামান্য আয়ে সংসার চালানো তাদের জন্য খুবই কষ্টকর। তাছাড়া এই পেশার অন্যতম সমস্যা হলো লোহা পিটানোর টুং টাং শব্দে অনেক বাসা বাড়ির লোক জন বিরক্ত হয়। তাই কেউ তাদের দোকান ভাড়া দিতে চায়না। অপরদিকে দেশে নির্বাচন আসলে কিছু উঠতি মাস্তান বরাবরই কামারদের হুমকি ধামকি সহ নানা চাপ প্রয়োগ করে রামদা, বগিদা বানিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে কিন্তু সব দোষ এসে কামারদের ঘাড়ে পরে। এরকম সামান্য কিছূ সমস্যা সমাধান করতে পারলে আসন্ন কোরবানির ঈদের মতো সারা বছরই ব্যস্ত থাকবেন কামার শিল্পীরা।

Need Ads