দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীর ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ২ টার দিকে তাদের এ কারাদন্ড দেয়া হয়।

ভ্রমাম্যমান আদালত সূত্র জানায়, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ উপজেলার হলুদবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে স্বামী আরিফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী বেনজিরা খাতুনকে (৩০) প্রায় আধা কেজি গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে স্বামী আরিফুল ইসলাম ও তার স্ত্রী বেনজিরা খাতুনের ১ বছর করে কারাদন্ড প্রদান করেন।




